বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম অর্থঋণ আদালত সহ অন্যান্য প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে প্রতারণার ফাঁদ,হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা 

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০০ পিএম, ২০২৫-১১-১০

চট্টগ্রাম অর্থঋণ আদালত সহ অন্যান্য প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে প্রতারণার ফাঁদ,হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা 

বিজ্ঞাপন বাজার নামীয় বিজ্ঞাপনি ফার্ম  
**বিচারকের স্বাক্ষর ছাড়াই কথিত কর্মকর্তার কর্মচারীদের  যোগসাজশে নিজের ইচ্ছামত ব্যাংক থেকে টাকা তুলে নিত সেই বিজ্ঞাপন বাজার এজেন্সি।
**প্রতারক ওয়াজেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বিচারকের

চট্টগ্রামের সাতকানিয়া থেকে উঠে আসা মোহাম্মদ ওয়াজেদ নামের এক বেকার যুবককে চাকুরির ব্যবস্থা করে দিয়েছিলেন বিজ্ঞাপন এজেন্সি ‘এডব্যাংকের’ মালিক প্রয়াত জাহিদ হাসান। প্রথমে অফিস পিয়ন হিসেবে অল্প বেতনের চাকুরি শুরু করেন তিনি। এরপর মালিকের সুদৃষ্টি থাকায় নিজের হাতেই ওয়াজেদকে সব কাজ শেখান তিনি। কিন্তু সময়ের পালাক্রমে সেই এডব্যাংকের মালিককেই অসুস্থ অবস্থায় ল্যাং মেরে তার সব পাটি ভাগিয়ে নিয়ে ওয়াজেদ নিজেই রাতারাতি খুলে বসেন নতুন আরেকটি বিজ্ঞাপন এজেন্সি ‘বিজ্ঞাপন বাজার’। তার সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ভুয়া বিল বানানো, মানুষকে হুমকি দিয়ে বিজ্ঞাপন ছাপানোর পাশাপাশি এবার বেরিয়ে এসেছে ওয়াজেদের চাঞ্চাল্যকর অপরাধের আরেক তথ্য। চট্টগ্রামের অর্থঋণ আদালতে সে টাকার বিনিময়ে খুঁটি স্থাপনে প্রতারণার ফাঁদ। এই চক্রে তার সঙ্গে জড়িত হন অর্থঋণ আদালতের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী। 
শুধু তারাই নয়, আদালতের বিচারকের নাম ভাঙিয়ে এই অপরাধে জড়িত করা হয় বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদেরও। আওয়ামী লীগের ক্ষমতা বিস্তার করে এই ওয়াজেদ অর্থঋণ আদালত থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। পটপরিবর্তনের পরও সমানভাবে বেপরোয়া তিনি। বিচারকের স্বাক্ষর ছাড়াই কথিত কর্মকর্তাদের যোগসাজশে নিজের ইচ্ছামত ব্যাংক থেকে টাকা তুলে নিত সেই বিজ্ঞাপন এজেন্সি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও আদালত পাড়ায় সম্প্রতি বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। অবশেষে সেই ওয়াজেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন অর্থঋণ আদালতের বিচারক। বলেছেন, কোন এজেন্সিকে বিজ্ঞাপন না দিয়ে জাতীয় ও স্থানীয় সব পত্রিকায় নিয়মানুযায়ী দেওয়া হবে বিজ্ঞাপন। এই অপরাধে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নিবে আদালত। 
শনিবার (২ নভেম্বর) চট্টগ্রামের অর্থঋণ আদালত-১ এর বিচারক (যুগ্ম জেলা জজ) হেলাল উদ্দীনের কাছে নিউজ পেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি (নিউজ) চট্টগ্রামের পক্ষে একটি লিখিত অভিযোগ দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। অভিযোগে তিনি লিখেন, চট্টগ্রামের অর্থঋণ আদালত কর্তৃক ডিএফপি তালিকাভূক্ত পত্রিকাসমূহের নামে ইস্যুকৃত নোটিশ/নিলাম বিজ্ঞাপনসমূহ জাতীয় পত্রিকায় নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট পত্রিকাকে সরাসরি প্রদান করা হচ্ছে না। সেগুলো অর্থঋণ আদালতের কতিপয় কর্মকর্তা কিংবা কর্মচারীদের যোগসাজশে প্রদান করা হচ্ছে কথিত 'বিজ্ঞাপন বাজার' এজেন্সিকে। ফলে সংশ্লিষ্ট পত্রিকাগুলোর মধ্যে বিজ্ঞাপন ও বিল প্রাপ্তি নিয়ে বিভিন্ন জটিলতা সৃষ্টি হচ্ছে। 
এ নিয়ে শনিবার সব স্থানীয় ও জাতীয় পত্রিকার চট্টগ্রাম অফিসের কর্মরত বিজ্ঞাপন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন বিচারক (যুগ্ম জেলা জজ) হেলাল উদ্দীন। সব অভিযোগ শুনে তিনি ক্ষমতার অপব্যবহার না করে নিয়মানুযায়ী সব জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন ও বিল প্রদান করার প্রতিশ্রুতি দেন। এছাড়া এই ঘটনায় জড়িত আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ‍তিনি। 
নাম প্রকাশে অনিচ্ছুক নিউজ পেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি (নিউজ) চট্টগ্রামের এক সদস্য বলেন, ওয়াজেদ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ঘনিষ্ট হিসেবে পরিচয় দিলেও এখন ভোল পাল্টে নিজেকে জামায়াতকর্মী হিসেবে উপস্থাপন করেন। চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঙ্গে ছিল তার বেশ হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক। তার র‌েফারেন্সে আদালত পাড়া তিনি হাতের মুঠোয় রেখেছিলেন। সাতকানিয়া, বান্দরবান ও লোহাগাড়ায় তিনি আদালতের বিচারকের স্বাক্ষর ছাড়াই কোটি কোটি টাকার ভুয়া বিল তুলে খেয়ে ফেলেছেন। তাকে আইনের আওতায় আনা উচিত। 
তিনি আরও বলেন, অর্থঋণ আদালতের বিচারকের কাছে এমন বেশ কিছু ভুয়া বিল উপস্থাপন করা হয়েছে। উদাহরণ দিয়ে বলতে গেলে তথ্যচিত্র, কোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বিল হয়েছে ২০ হাজার টাকা। কিন্তু সেটা তিনি ভুয়া বিল বানিয়ে ৭০-৮০ হাজার টাকা পর্যন্ত বিচারকের সাক্ষর ছাড়া ব্যাংক থেকে তুলে নিয়েছেন। 
নাম প্রকাশে অনিচ্ছুক নিউজ চট্টগ্রামের আরেক সদস্য বলেন, চট্টগ্রামের কাজীর দেউরীর কর্ণফুলী টাওয়ারে তিনি দীর্ঘদিন ধরে অফিস করতেন। এস আলমের প্রভাব খাটিয়ে তিনি সেই বেল্ডিংয়ে অফিস করা সাংবাদিকদের তোপের মুখে ফেলে দিয়েছিলেন। তিনি একটি বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছেন। তাদের কাজই ছিল কোন নেগেটিভ নিউজ পত্রিকায় নিউজ প্রচার হলে তাকে হুমকি দিয়ে বিজ্ঞাপন আদায় করা। এমন হাজার হাজার ভুক্তভোগী রয়েছে যাদের তিনি ফাঁদে ফেলে ভুয়া নিউজ করার হুমকি দিয়ে বিজ্ঞাপন আদায় করেছেন। 
এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মোহাম্মদ ওয়াজেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর