শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৫২ পিএম, ২০২৫-১১-১০
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনায় সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকাল ১০.০০ ঘটিকায় নেত্রকোনা প্রেসক্লাবে হেযবুত তওহীদ আয়োজিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা’ শীর্ষক নারী সম্মেলনে বক্তারা এই আহ্বান জানান। সম্মেলনে নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার নারী নেত্রী ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সামিয়া আক্তার ডলি। নেত্রকোনা জেলা নারী সম্পাদক সাখি আক্তার কলির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য তাসলিমা ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, নারী সম্পাদক রোজিনা আক্তার,নেত্রকোনা জেলা সভাপতি আব্দুল কাইয়ুম, নেত্রকোনা সদর উপজেলা নারী সম্পাদক খাদিজা আক্তার, কেন্দুয়া উপজেলা নারী সম্পাদক জিবনা আক্তার, মোহনগঞ্জ উপজেলা নারী সম্পাদক সিফা আক্তার,প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সামিয়া আক্তার ডলি। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি আধুনিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। কিন্তু ধর্মের অপব্যাখ্যা ও মানবসৃষ্ট ত্রুটিপূর্ণ ব্যবস্থা নারীদের এই ভূমিকা থেকে বিচ্যুত করেছে।” তিনি বলেন, পশ্চিমা পলিসি আমদানি করে নারীর মুক্তি সম্ভব নয়। ইসলামের প্রকৃত শিক্ষাই নারীকে অন্ধকার যুগ থেকে উদ্ধার করে সম্মান ও মর্যাদার আসনে বসিয়েছিল। রসুল (সা.)-এর যুগে নারীরা মসজিদ, বাজার, হাসপাতাল পরিচালনাসহ যুদ্ধের ময়দানেও সক্রিয় ছিলেন।
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited