শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:০৩ পিএম, ২০২৫-১১-১২
--নবীন চাণক্য সেন
অনেক দিন আগের কথা। ঠিক আমাদের দেশের মত একটা দেশে একজন রাজা ছিলেন। তাঁর অনেক গুণ ছিল। দুই একটা দোষও হয়তো ছিল। আপাতত: সেদিকে যাচ্ছি না।গুণ গুলোর মধ্যে একটা বড় গুণ ছিল তিনি রাজ্যের প্রতিটি সেক্টরের জন্য সবচেয়ে প্রয়োজনীয় ও গুণী মানুষগুলোকে খুঁজে বের করতেন।এবং কাজে লাগাতেন। একদিন তিনি মারা গেলেন। তিনি মারা যাবার পর যাঁরাই রাজা হয়েছিলেন, তাঁরা কেউই আর গুণীর কদর করতেন না।পরবর্তী রাজাদের সবাই তোষামোদকারী,তৈলমর্দনকারী,চোর- ছেঁচড়া বাটপার,চোরাকারবারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদেরকে আমীর -ওমরা আর উজির হিসাবে বেছে নিতে থাকলেন। শেষ পর্যন্ত রাজ্যটিতে সৎ, আন্তরিক ও ব্যক্তিত্ববান কোন মানুষ অবশিষ্ট থাকলো না।যে ক'জন হাতেগোনা ছিল , তাঁরাও দেশ ছেড়ে হিজরত করার মনস্থ করলো।বিদেশি একজন পরিব্রাজক এমন একজনকে জিজ্ঞেস করলেন,"কেন দেশ ছেড়ে চলে যেতে চান?" জবাবে বললেন," এক সন্ত্রাসী আমার এক গরীব আত্মীয়কে মেরে আহত করেছে। কোতোয়ালের কাছে গেলাম।নালিশ জানালাম। তিনি বলেছেন, " ওমুক ত রাজার আমীরের ঘনিষ্ঠ। ওর বিরুদ্ধে মামলা নেয়া যাবে না।চুপচাপ বাড়ী যান।মিলেমিশে থাকুন। আরও বেশি মারলে কি করতেন?আপনার আত্মীয়ের ভাগ্য ভালো যে তাঁকে কমই মেরেছেন।আপোষ করে ফেলুন। কিছু পয়সাকড়ি নিয়ে প্রাণ নিয়ে কেটে পড়ুন।জায়গাটা ছেড়ে দিলেই ত পারেন।ও, হ্যাঁ, আপনার এই আত্মীয়ের বিরুদ্ধে গতরাতেই চাঁদাদাবীর অভিযোগ দাখিল হয়েছে উনাদের পক্ষ হতে। আপোষ না হলে মামলা এন্ট্রি হয়ে যাবে।সিদ্ধান্ত আপনার আত্মীয়ের।"তিনি বলে চলেন,"উপরের ঘটনা একটা প্যারামিটার।হে বিদেশি মেহমান, আপনিই বলুন এমন দেশে থাকা নিরাপদ? এদেশে শাকের চেয়ে ঘিয়ের দামও বেশি হয়ে গেছে। "
বিদেশি মেহমান বললেন," আমি আগামীকাল দেশে ফেরার জাহাজে উঠছি,আপনিও ভালোই ভালোই সটকে পড়ুন। "
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited