বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে মোড়ে মোড়ে বিএনপি-জামায়াতের অবস্থান 

সড়কে যানবাহনের উপস্থিতি কম

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩০ পিএম, ২০২৫-১১-১৩

চট্টগ্রামে মোড়ে মোড়ে বিএনপি-জামায়াতের অবস্থান 

লকডাউন ডেকে চট্টগ্রামে মাঠে নামেননি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। কর্মসূচিতে চট্টগ্রামের জনজীবনে তেমন প্রভাব পড়েনি। সড়কে অন্যান্য দিনের চেয়ে যানচলাচল কিছুটা কম রয়েছে। তবে চোরাগোপ্তা হামলা নিয়ে যানবাহন মালিক ও চালকদের কিছুটা উৎকণ্ঠা রয়েছে। একারণে যাত্রীর সংখ্যাও কিছুটা কম রয়েছে। তবে অফিস-আদালত খুলেছে। তবে সেবাপ্রার্থীর উপস্থিতি কিছুটা কম। 
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে থেকে বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর কিংবা বিভিন্ন উপজেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 
নগর ও বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থান ও টহল দিতে দেখা যায়। পাশাপাশি সেনাবাহিনীর কর্মকর্তারাও ফোর্স নিয়ে টহল কার্যক্রম পরিচালনা করছে।  
এদিকে, নাশকতা ঠেকাতে বুধবার থেকে চট্টগ্রামে সরব রয়েছে বিএনপি, জামায়াত এবং সমমনা দলগুলোর নেতাকর্মীরা। বুধবার রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মিছিল করেছে দলগুলো। বৃহস্পতিবার ভোর থেকে মিছিল, অবস্থান কর্মসূচি ও বাইক শোডাউন দিতে দেখা যায়। এসময় কোথাও কোথাও নেতাকর্মীরা লাঠি হাতে নিয়ে কর্মসূচি পালন করতে দেখা যায়। 
সরেজমিন এবং খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। নগরের অন্যতম প্রবেশমুখ বাকলিয়া থানার শাহ আমানত সেতুর এলাকায় অবস্থান নেয় জামায়াতের নেতাকর্মীরা। নগরের চান্দগাঁও ও বহদ্দারহাট মোড় এলাকায় পৃথক কর্মসূচি পালন করতে দেখা যায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের। বহদ্দারহাট মোড় ও মুরাদপুরে মাইক বাজিয়ে সরব রয়েছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। নগরের আরেক প্রবেশমুখ বায়েজিদ বোস্তামী থানা অক্সিজেন এলাকায়ও অবস্থান এবং মিছিল করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
ছাত্রশিবিরের মহানগর উত্তর শাখার প্রচার সম্পাদক সিরাজী মানিক জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে চট্টগ্রাম শহরজুড়ে বাইক শোডাউন চলছে। এতে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল ও দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। জনগণের নিরাপত্তা নিশ্চিতে ছাত্রশিবিরের এই কার্যক্রম দিনব্যাপী অব্যাহত থাকবে। এছাড়াও নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা ঢাকা পোস্টকে বলেন, আমাদের পাল্টা কোনো কর্মসূচি নেই। 
তবে মাঠে বিএনপি ছাত্রদলের কর্মসূচির পালনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটি তাদের কর্মসূচি হতে পারে। তবে আমাদের দলীয়ভাবে কোনো কর্মসূচি নেই।
বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশব্যাপী লকডাউন কর্মসূচি ডেকেছে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয়। এ মামলার রায় আগামী ১৭ নভেম্বর (সোমবার) ঘোষণা করা হবে। ওই মামলায় আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় এটি প্রথম মামলা, যার রায় ঘোষণার তারিখ প্রকাশ হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে চট্টগ্রামে জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। সড়কে সাধারণ মানুষের উপস্থিতিও কম। সড়কেও পড়েছে এর প্রভাব। গণপরিবহন চলছে সীমিত পর্যায়ে। বেশিরভাগ বাসেই যাত্রী সংখ্যা হাতেগোনা। ব্যক্তিগত গাড়ির উপস্থিতিও কম।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নিউ মার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, সড়ক অনেকটাই ফাঁকা। কয়েকটি গণপরিবহন দেখা গেলেও যাত্রীর সংখ্যা স্বাভাবিক দিনের চেয়ে কম। সাধারণত নিউমার্কেট এলাকায় মানুষের ভিড় থাকে। বিশেষ করে রিয়াজুদ্দিন বাজার কেন্দ্রীক ব্যবসায়ী ও ক্রেতাদের পদচারণায় সরগরম থাকে। তবে আজ সকালে তেমন ভিড় দেখা যায়নি।
এছাড়া কাজীর দেউড়ী, চকবাজার, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নং গেট, জিইসি, ওয়াসা, লালখান বাজার এলাকায় যানবাহনের উপস্থিতি কম দেখা গেছে।
এদিকে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলে তল্লাশি করছে পুলিশ। আবার অনেক পথচারীর মোবাইল ফোন নিয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক তল্লাশি করতে দেখা গেছে পুলিশের সদস্যদের।
নিউ মার্কেট এলাকায় যাত্রীর জন্য অপেক্ষায় থাকা আবুল কালাম নামে এক রিকশাচালক বলেন, ‘সকাল থেকে যাত্রীর সংখ্যা কম। এখন পর্যন্ত দেড়শ টাকার মতো ভাড়া মেরেছি। অন্যদিন হলে তিনশ থেকে চারশ টাকা ভাড়া হয়ে যেতো।’
আন্দরকিল্লা এলাকায় আনিসুজ্জামান নামে এক বাসিন্দা বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেজন্য আমরাও আতঙ্কে আছি।’

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর