বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

নবীনগরে মীমাংসার পরেও প্রতিপক্ষের গ্রামে প্রবেশ নিয়ে ধুম্রজাল  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    |    ০৪:০৩ পিএম, ২০২০-১২-২০

নবীনগরে মীমাংসার পরেও প্রতিপক্ষের গ্রামে প্রবেশ নিয়ে ধুম্রজাল  

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর গ্রামে গত ৩ জুন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাহেবনগর গ্রামের রিপন মিয়া ও নান্নু মিয়া গ্রুপের লোকজনের রক্তক্ষয়ী সংঘর্ষে ছঁড়া গুলির আঘাতে গুরুতর আহত হানিফ মিয়া ৩০ জুন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এ ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা করা হয়।
এদিকে নবীনগরের দাঙ্গা নিরসনের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের গঠিত দাঙ্গা নিরসন কমিটি একাধিকবার সাহেবনগর গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করে   উঠান বৈঠক করেন।

অবশেষে  শনিবার সকালে গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় ডাকবাংলোয় সাহেবনগর গ্রামের লোকজনদের কে নিয়ে সাংসদের উদ্যোগে দাঙ্গা নিরসন কমিটির সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকে গ্রামের শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য উভয় পক্ষের লোকজনদেরকে  নির্দেশ দেন এমপি এবাদুল করিম বুলবুল। এরই প্রেক্ষিতে দুপুরে নান্নু মিয়া গ্রুপের লোকজন গ্রামে ফেরার লক্ষ্যে জড়োসড়ো হয়ে এলাকায় প্রবেশ করতে যান। অন্যদিকে এ খবরে গ্রামে অসংখ্য মানুষ জড়ো হয়। এই নিয়ে শুরু হয় ধুম্রজাল। 

নান্নু মিয়া গ্রুপের পক্ষের লোকজন জানান, ৫২ জনকে আসামি করে যে মামলাটি করা হয়েছে। এর মধ্যে ৫১ জন মামলায় জামিন পেয়েছেন। আসামী সহ তাদের পরিবারের কাউকে গ্রামে ঢুকতে দিচ্ছেন না রিপন মিয়ার গ্রুপের লোকজন।অন্যদিকে রিপন মিয়ার গ্রুপের লোকজন জানান প্রতিপক্ষের সবাই গ্রামে প্রবেশ করতে পারলেও যারা মামলার আসামি তাদেরকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না, কারন তারা গ্রামে ঢুকলে আবার গ্রামে দাঙ্গা-হাঙ্গামা এবং বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তবে শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমির হোসেন বাবুল জানান,এমপির নির্দেশে বাদী পক্ষের লোকজন গ্রামে প্রবেশের জন্য প্রস্তুতি নিয়েছে। জানা যায় গ্রামের তিন দিকের রাস্তা বাদী পক্ষের লোকজন ঘেরাও করে রেখেছেন।

এ ব্যাপারে  স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল মুঠোফোনে জানান আইন চলবে আইনের গতিতে গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে কোনো উদ্যোগ গ্রহণ করা হবে।


 

রিটেলেড নিউজ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত


হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর