বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলে নিখোঁজ 

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৪৫ পিএম, ২০২৫-১১-২৩

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলে নিখোঁজ 

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জন জেলেসহ ভোলার লালমোহন উপজেলার একটি মাছ ধরার ফিশিংবোট গত ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে। এতে নিখোঁজ জেলেদের পরিবারে দেখা দিয়েছে চরম উদ্বেগ আর উৎকণ্ঠা।  নিখোঁজ জেলেরা হলেন- আছমত মাঝির ছেলে ট্রলার মালিক ফারুক (৫৩), আব্দুল মালেকের ছেলে জাহাঙ্গীর (৩৮), নুরুল ইসলামের ছেলে শামিম (২৩), হানিফের ছেলে খোকন (৩৫), সবুজের ছেলে সজিব (২২), আছমত আলীর ছেলে আলম (৪৬), মফিজুল হকের ছেলে হেলাল উদ্দিন (৪০), জয়নাল আবেদীন মোল্লার ছেলে ফারুক (৪২), আবুল কাশেমের ছেলে মাকসুদুর রহমান (৪২), ভুট্রুর ছেলে ছাব্বির (২৫) ও নাছির, আব্দুল মালেক, মাকসুদ। তারা সবাই লালমোহন উপজেলার ধলী গৌরনগর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের প্যায়ারী মোহন এবং কুলছড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। নিখোঁজ জেলেদের মধ্যে কয়েকজনের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার ১০ নভেম্বর দুপুরে স্থানীয় মাস্টার বাজার এলাকার মেঘনা নদী হয়ে ৫ দিনের প্রয়োজনীয় বাজার সদাইসহ ট্রলার মালিক মো. ফারুক মাঝির নেতৃত্বে ১৩ জন জেলেসহ মা-বাবার দোয়া নামের ফিশিংবোটটি বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা করে চরফ্যাশনের সামরাজ ঘাটে গিয়ে থামেন, সেখান থেকে ট্রলারে বরফ নিয়ে ফের সাগরের উদ্দেশ্যে তারা রওনা হন। পরের দিন থেকে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ট্রলারটি। ট্রলার মালিক ফারুকের ছেলে মো. শাহীন ঢাকা পোস্টকে বলেন, আমাদের ফিশিংবোটে জিপিএস ছিল না। ৫ দিনের বাজার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ১৩ জন জেলেসহ ১০ নভেম্বর আমাদের বোট সাগরে গিয়েছিল। ৫-৬ দিনের মাথায় সাধারণত তারা তীরে ফিরে আসেন। কিন্তু ১০ নভেম্বর তারা সাগরের উদ্দেশ্যে যাত্রার পর ১১ নভেম্বর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত ১৩ দিন হয়ে গেল, অথচ তাদের কোনো খোঁজ পাচ্ছি না। তাদের সঙ্গে থাকা মোবাইলও বন্ধ। আমরা সবাই চিন্তায় আছি, জানি না তাদের ভাগ্যে কী ঘটেছে। আমি চাই আমার বাবাসহ ট্রলারের সব জেলের সন্ধানে প্রশাসন এগিয়ে আসুক, তাদের ফেরত চাই। নিখোঁজ জেলদের সন্ধানে এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, এসব আমাদের কাজ না। এটি আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কাজ। লালমোহন থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, নিখোঁজ জেলেদের খোঁজে গতকাল একটি বোট সাগরে গিয়েছে, এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি, সে বোটটিও ফেরেনি। উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ভোলা জেলার সাধারণ সম্পাদক মো. এরশাদ ঢাকা পোস্টকে বলেন, আমাদের ১৩ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে মারা গেল কিনা সেটার খোঁজ পাচ্ছি না। তাদের খোঁজে উদ্ধার অভিযান চালানোর জন্য কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোরালো দাবি জানান তিনি। এদিকে সংশ্লিষ্টদের ধারণা, ফিশিংবোটটি দিক হারিয়ে পার্শ্ববর্তী দেশের জলসীমায় প্রবেশ করায় তাদের আটক হয়েছে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর