শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৪৬ পিএম, ২০২৫-১১-২৪
আনোয়ারা প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘আনোয়ারা–কর্ণফুলী ঐক্য পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। দুই উপজেলার সমমনা পেশাজীবীদের উদ্যোগে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মে সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বর্তমান উচ্চপদস্থ কর্মরত কর্মকর্তা ও বিভিন্ন পেশার প্রায় অর্ধশতাধিক মানুষ যুক্ত হয়েছেন। সংগঠনটির উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন দি পিপলস ভিউ–এর ডেপুটি এডিটর ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সামসাদ সাত্তারসহ আরও অনেকে। তারা জানান, সমাজে নৈতিক অবক্ষয় রোধ, মানবিক সহায়তা বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জনসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়াই হবে এ সংগঠনের প্রধান লক্ষ্য। অধ্যাপক সামসাদ সাত্তার বলেন, আনোয়ারা ও কর্ণফুলী বহুদিন ধরেই একই নদী, একই সংস্কৃতি ও অভিন্ন সমস্যার মাধ্যমে সংযুক্ত। দুই উপজেলার মধ্যে সামাজিক সম্প্রীতি ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতেই এ ঐক্য পরিষদের জন্ম। তিনি আরও বলেন, স্থানীয় সমস্যাগুলো সমাধানে নাগরিক উদ্যোগ বাড়ানো, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করাই আমাদের কর্মপরিকল্পনা। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। পাশাপাশি অদূর ভবিষ্যতে বৃহৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন মানবিক কার্যক্রম হাতে নেওয়ার প্রস্তুতিও চলছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited