বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারের পাশে দাঁড়ালো কার–মাইক্রোবাস শ্রমিক সমবায় সমিতি 

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:৪৭ পিএম, ২০২৫-১১-২৪

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারের পাশে দাঁড়ালো কার–মাইক্রোবাস শ্রমিক সমবায় সমিতি 

আনোয়ারা প্রতিনিধি :
 চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের কালিবাড়ী এলাকার নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ সোহেল (৪০) গত ২৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কর্ণফুলী টানেল গোলচত্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। দ্রুতগামী একটি বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। হঠাৎ এ মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া, অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভবিষ্যতের দুশ্চিন্তায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। অসহায় এই পরিস্থিতিতে সোহেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে আনোয়ারা কার–মাইক্রোবাস শ্রমিক সমবায় সমিতি। সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোহেলের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নেন এবং তাৎক্ষণিক মানবিক সহযোগিতা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। প্রতিনিধিদলে ছিলেন সমিতির নেতৃবৃন্দ, ড্রাইভার ও মালিকরা। সমিতির সদস্যরা জানান, সোহেল ছিলেন পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
এ বিষয়ে সাধারণ সম্পাদক দিদারুল আলম বলেন, মোঃ সোহেল আমাদের সমিতির সদস্য ছিলেন। টানেল মোড়ে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যুতে আমরা অত্যন্ত ব্যথিত। তার পরিবার এখন অসহায় অবস্থায় আছে। এটি বিবেচনায় নিয়ে সমিতির পক্ষ থেকে এবং ড্রাইভার-মালিক ভাইদের সহযোগিতায় আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শুধু একবার নয় সোহেলের সন্তানদের ভবিষ্যতের দিকেও আমরা নজর রাখবো। পরিবারের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবে সমিতি। নিহত সোহেলের পরিবারও সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো তাদের মানসিক ও আর্থিকভাবে স্বস্তি দিয়েছে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর