বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে দুই দিনের ভ্যাট মেলা শুরু 

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৭:২৩ পিএম, ২০২১-০১-১১

চট্টগ্রামে দুই দিনের ভ্যাট মেলা শুরু 

অনলাইনে সহজে ভ্যাট রিটার্ন সাবমিট, নিবন্ধনের সংখ্যা বাড়ানো এবং ইএফডিকে জনপ্রিয় করতে বৃহত্তর চট্টগ্রামে শুরু হচ্ছে দুই দিনের ভ্যাট মেলা। সোমবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অধীন চট্টগ্রাম মহানগর ও জেলা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের ৮টি ভ্যাট দফতরে এ মেলা শুরু হয়েছে। সকাল ১০টায় নগরের সদরঘাট পুরাতন কাস্টম এলাকার শুল্ক ভবনে আগ্রাবাদ বিভাগ ও ১১টায় জাম্বুরি মাঠের কাস্টমস ও ভ্যাট অডিট ভবনে চট্টলা বিভাগের কার্যক্রম উদ্বোধন করেন  কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন। পৃথক দুই অনুষ্ঠানে তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।  তিনি এ মেলার মাধ্যমে করদাতাদের হয়রানি ও ভীতি দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  মেলায় অনলাইনে ভ্যাট প্রদান, নতুন নিবন্ধন, ইএফডি সংক্রান্ত কার্যক্রম ও অন্যান্য বিষয়ে করদাতাদের সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে  এ কমিশনারেটের অধীনে ১২০টি প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেওয়া ভ্যাট চালানের ওপর প্রতি মাসে লটারি করে ১০১ জনকে পুরস্কার দেওয়া হবে। কমিশরানেটের আওতায় এখন নিবন্ধিত করদাতা আছেন ২৬ হাজার ৭৫০।  এর সংখ্যা বাড়াতে সংশ্লিষ্ট বিভাগ ও সার্কেল কর্মকর্তারা জরিপের কাজ করছেন বলে কমিশনার উল্লেখ করেন।  অনুষ্ঠানে আগ্রাবাদ বিভাগের অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন ও বিভাগীয় কর্মকর্তা উপ কমিশনার মো. শাহীনূর কবীর পাভেল, চট্টলা বিভাগের অনুষ্ঠানে রাঙামাটি বিভাগীয় কর্মকর্তা উপ কমিশনার কামনাশীষ ও চট্টলা বিভাগীয় কর্মকর্তা সহকারী কমিশনার এসএম সরাফত হোসেন বক্তব্য দেন।  

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর