বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হাসিনার ষড়যন্ত্র এবং রক্তচক্ষু দেখেও দেশ ও দেশের জনগণকে ছেড়ে যাননি বেগম খালেদা জিয়া : রুহুল কবির রিজভী 

হাটহাজারীতে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত পরিবারের চিকিৎসা সহায়তা প্রদান

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:০০ পিএম, ২০২৫-১১-৩০

হাসিনার ষড়যন্ত্র এবং রক্তচক্ষু দেখেও দেশ ও দেশের জনগণকে ছেড়ে যাননি বেগম খালেদা জিয়া : রুহুল কবির রিজভী 

মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার আমল মানে গুম, খুন, হরিলুট, পদে পদে মৃত্যু, ক্রসফায়ারে হত্যা। তিনি উল্লেখ করেন, মঈন উদ্দিন, ফখরুদ্দিনের হুমকি, হাসিনার ষড়যন্ত্র এবং রক্তচক্ষু দেখেও দেশ ও দেশের জনগণকে ছেড়ে যাননি বেগম খালেদা জিয়া  কারাগারে নির্যাতন এবং স্লো পয়জন  প্রয়োগ করেও তাকে দেশের মানুষের থেকে আলাদা করা যায়নি। 
 ৩০শে নভেম্বর সকাল ১১টায়  চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন হাটহাজারী পৌরসভার মীর বাড়ীর মীরেরখীল সরকারি প্রাথমিকবিদ্যালয় মাঠে বিএনপি পরিবার আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থানে সাতটি শহীদ পরিবার, পাঁচটি আহত পরিবার এবং অসহায় হাফেজ শিশু আবু বকর সায়েমের (১২) চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 চট্টগ্রাম-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রশংসা করে বলেন, মীর হেলাল দলের দুঃসময়ে শত বাধা-বিপত্তি রক্তচক্ষু মোকাবেলা করে গণতন্ত্র ফেরানোর জন্য অবিরাম গতিতে কাজ করে গেছেন। এসময় তিনি বলেন, আমাদের প্রায় এক কোটির উপরে এ দেশের জনগণ বাইরে বসবাস করেন । এ  পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে ৭৪ থেকে ৭৫ হাজার।  বাকিদের পাসপোর্টকে ভোটার কার্ড হিসেবে গণ্য করে তাদের ভোটদানের সুযোগ করে দেওয়ার জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান। অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন হাফেজ আবু বকর সায়েমের চিকিৎসা সহায়তা প্রদান করেন এবং তার প্রতি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থকে পাশে থাকার বার্তা পৌঁছে দেন । 
রুহুল কবির রেজভী  আবেগ আপ্লূত কন্ঠে বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কথা এবং তাঁর আশু রোগ মুক্তির জন্য সবাইকে দোয়া বলেন । 
এ সময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ ও রাশেদুজ্জামান পিয়াস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর