শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:৩৬ পিএম, ২০২৫-১২-০১
যশোর ব্যুরো :
পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার যশোর জেলার নার্স ও মিডওয়াইফরা কালো ব্যাজ ধারণ করে প্রতীকী শাটডাউন পালন করছেন। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) ঘোষিত এ কর্মসূচি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৩৮ জন নার্স ও মিডওয়াইফ কর্মরত আছেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে জেলা বিএনএ সভাপতি শাহিদা বেগম ও সাধারণ সম্পাদক মুফাজ্জ্বেল এর নেতৃত্বে নার্স–মিডওয়াইফরা প্রশাসনিক ভবনের সামনে কালো ব্যাজ পরে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। একইসঙ্গে কর্মসূচি পালন হচ্ছে জেলার অন্যান্য সাতটি উপজেলায় শার্শা, ঝিকরগাছা, চৌগাছা, অভয়নগর, মনিরামপুর, কেশবপুর ও বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে।
নেতৃবৃন্দ জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) থেকে দেশের সব স্বাস্থ্যসেবা কেন্দ্র ও নার্সিং–মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি পালন করা হবে।
নার্স–মিডওয়াইফদের ৮ দফা দাবি স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে একীভূতকরণের উদ্যোগ বন্ধ করে জাতীয় নার্সিং কমিশন গঠন। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট–আপ ও ক্যারিয়ার পাথ অনুমোদন ও বাস্তবায়ন।৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত উচ্চতর পদে ভুতাপেক্ষ পদ প্রমার্জন ও সুপারনিউমেরারি পদোন্নতি।
নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইনস্ট্রাক্টর পদকে ৯ম গ্রেডে উন্নীতকরণ। ডিপ্লোমা নার্স–মিডওয়াইফারি সনদকে স্নাতক (পাস) সমমান প্রদান এবং সবার জন্য প্রফেশনাল বিসিএস চালু।
বেসরকারি স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন এবং ভুয়া/অপ্রশিক্ষিত নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা।
ঝুঁকিভাতা প্রদান ও নার্সদের ওপর আরোপিত অযৌক্তিক ইউনিফর্ম পরিবর্তন বাতিল শয্যারোগী চিকিৎসক অনুপাতে নার্সিং ও মিডওয়াইফের পদ সৃষ্টি ও নিয়োগ নিশ্চিত করা।
আমাদের বাংলা ডেস্ক : : গতকাল (২৯ জুলাই ২০২৬) ঐতিহ্যবাহী মদিনা ইসলামি মিশন বাংলাদেশের উদ্যোগে “আশরাফী কনফারেন্স” বু...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited