বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নানিয়ারচর টংটুল্যা পাড়ায় অ্যাড. মোখতার আহম্মদের মতবিনিময় 

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি:    |    ০২:৩৮ পিএম, ২০২৫-১২-০২

নানিয়ারচর টংটুল্যা পাড়ায় অ্যাড. মোখতার আহম্মদের মতবিনিময় 

নানিয়ারচর উপজেলার টংটুল্যা পাড়ার বাসিন্দাদের সাথে রাঙামাটি ২৯৯নং আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট মোখতার আহম্মদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ।
এতে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা সেক্রেটারি মানছুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুস সালাম, শূরা ও কর্ম পরিষদ সদস্য নুরুল করিম, পৌরসভা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট রহমত উল্লাহ ও সদর উপজেলা সভাপতি এডভোকেট জিল্লুর রহমান।
নানিয়ারচর উপজেলা আমীর মাওলানা জুলফিকার আলীর সভাপতিত্বে মাওলানা সিরাজী ও নানিয়ারচর সদর ইউনিয়ন সভাপতি মোঃ জাকির সহ নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় অ্যাডভোকেট মোখতার আহম্মদ বলেন, আমরা নানিয়ারচরের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো। জনগণের স্বার্থে যে কোনো কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন নির্বাচনে জনগণ যেন নিজেদের অধিকার প্রয়োগ করে ব্যালটের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচন করে, সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বিশ্বাস করি, একসাথে কাজ করলে নানিয়ারচর এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, সেবা ও শান্তি নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যাগুলো শোনা এবং সমাধানের চেষ্টা করা আমার মূল নীতি। আমার লক্ষ্য হলো মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করা। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।
বক্তারা এসময় স্থানীয় উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কল্যাণ প্রকল্পে সক্রিয় ভূমিকা নেওয়ার গুরুত্ব তুলে ধরে, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সকলকে দায়িত্বশীলভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।
পরে তিনি বুড়িঘাট ১নং টিলা, বুড়িঘাট বাজার ও ১৭নং টিলা ও ১৮নং টিলায় নির্বাচনী প্রচারণা শেষে বুড়িঘাট আমলকি পাড়া এসে জনসভায় মিলিত হন। 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর