শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৫০ পিএম, ২০২৫-১২-০৪
মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ ও প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়নের যৌথ কমিটি কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর গতকাল বুধবার স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে দেওয়া বিবৃতিতে জানান অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি মোতাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি( ১০.১১.২০২৫) দ্রুত বাস্তবায়নে দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড প্রদান, উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চয়তা প্রদান।
কিন্তু শিক্ষকদের এনায্য দাবি দ্রুত বাস্তবায়ন না করায় সারাদেশের প্রাথমিক শিক্ষকরা
ঢাকার শাহবাগে পরিপূর্ণ কলম সমর্পন কর্মসূচিতে পালন করেছিলেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহবায়ক হোসাইন আহমেদ হিজল,সদস্য সচিব এমারুল হক টুটুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম
এসময় প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহবায়ক হোসাইন আহমেদ জানান আমাদের সারাদেশের শিক্ষকরা এই কর্মসূচি ঢাকায় পালনকালে পুলিশ অতর্কিত লাঠিচার্জ , সাউন্ডগ্রেট, টিয়ারশেল নিক্ষেপ জলকামান ব্যবহার ও রাবার বুলেটের আঘাতে শতাধিক শিক্ষক-শিক্ষিকা মারাত্মকভাবে আহত হয়। এসব আহত শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার ব্যবস্থা ও নিহত শিক্ষকের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ সহ তাকে পূর্ণ পেনশনের দাবি করছি।
এছাড়া স্মারকলিপিতে অন্যান্য পদে কর্মরতদের সাথে প্রাথমিক সহকারী শিক্ষদের বৈষম্য কাঠামো তুলে ধরা হয়। কুড়িগ্রাম প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সদস্য সচিব এমারুল হক টুটুল বলেন আমাদের বিশ্বাস বর্তমান অন্তবর্তীকালীন সরকার দ্রুত দাবি মেনে নিবেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited