শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৩০ পিএম, ২০২৫-১২-০৮
শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ :
বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ও সততা ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে ধানবান্ধি আর্দশ মানব কল্যাণ সমাজ অফিসে সততা ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেড সহ সভাপতি অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মকতেল হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা পরিচালনা এসময় ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
এসময় সততা ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেড নেতারা বলেন,হাজী মোঃ আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে ব্যবসায়ী উন্নয়ন,সেবামূলক কাজ ও সামাজিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।তাঁর মতো যোগ্য ব্যক্তির চেম্বারের নেতৃত্বে আসা ব্যবসায়ী সমাজের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।তিনি আমাদের ভাই তিনি আমাদের সন্তান। হাজী মো:আব্দুস সাত্তার কে সম্মান দিয়েছে মহান আল্লাহ পাক।বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই সম্মানিত ভোটার বৃন্দ কে।
এসময় নবনির্বাচিত পরিচালক হাজী মোঃআব্দুস সাত্তার সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,আমি প্রথমে ধন্যবাদ জানাই মহান আল্লাহ পাক কে। তিনি আমাকে সম্মান দিয়েছেন। সততা ব্যবসায়ী সমবায় সমিতির সকল সম্মানিত সদস্য কে ধন্যবাদ জানাই। এই বিজয় আমার একার নয় এই বিজয় আপনাদের সকলের। তিনি আরও বলেন,ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া এবং তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাবো।
সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছার অনুষ্ঠান শেষে সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited