শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৭:৫০ পিএম, ২০২৫-১২-২১
জেলায় আজ পোস্টাল ব্যালটে ভোটদানের নিবন্ধন প্রক্রিয়া প্রদর্শন এবং অবহিতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী কর্মশালায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসাসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। রাঙামাটিতেও যাতে আগামী নির্বাচন সুষ্ঠু হয় সেজন্য দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সঠিকভাবে কাজ সম্পন্ন করতে হবে। দিনব্যাপী এ কর্মশালায় পোস্টাল ব্যালটে ভোটদানের নিবন্ধন প্রক্রিয়া প্রদর্শন এবং অবহিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited