বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পর্যটকের জোয়ারে প্রাণচাঞ্চল্য ফিরেছে রাঙ্গামাটিতে 

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৩:২২ পিএম, ২০২৫-১২-২৭

পর্যটকের জোয়ারে প্রাণচাঞ্চল্য ফিরেছে রাঙ্গামাটিতে 

শাকিলা মেহজাবিন তুষি, রাঙ্গামাটি :
শীতের মনোরম আবহ আর ছুটির আনন্দঘন আমেজে পর্যটকের ঢল নেমেছে রাঙ্গামাটি পার্বত্য জেলায়। পাহাড়, নীলাভ হ্রদ আর প্রকৃতির অপার সৌন্দর্য একসাথে উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণপিপাসু মানুষ ছুটে আসছেন এই পর্যটন নগরীতে। পর্যটকের কোলাহলে মুখর হয়ে উঠেছে শহর ও আশপাশের দর্শনীয় স্থানগুলো, ফিরেছে প্রাণচাঞ্চল্য ও উৎসবের। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই জেলার অন্যতম আকর্ষণ রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কাপ্তাই হ্রদের বুকজুড়ে বিস্তৃত সেতুর ওপর দাঁড়িয়ে পাহাড়ঘেরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন পর্যটকরা। একই সঙ্গে পরিবার-পরিজন নিয়ে ভিড় জমাচ্ছেন শহরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পলওয়েল পার্কে। সবুজে ঘেরা পরিবেশ, সাজানো বাগান ও লেকপাড় পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তুলেছে শহরের কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক বাঁধের পাশে নির্মিত আধুনিক ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধন গার্ডেন। বিভিন্ন ফুলসহ নানা প্রজাতির গাছ ও আধুনিক স্থাপনা নির্মাণের কারণে দৃষ্টিনন্দন হয়ে উঠেছে সংযোগ সড়কটি। প্রতিদিনই সকাল থেকে রাত অব্দি পর্যটকসহ স্থানীয়রা পরিবার পরিজন নিয়ে এ সংযোগ সড়কে সময় কাটান। এছাড়া শুভলং ঝর্ণা, রাজবন বিহার, কাপ্তাই লেকসহ আশপাশের পর্যটন স্পটগুলোতেও দর্শনার্থীদের সরব উপস্থিতি দেখা গেছে। পর্যটকদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পর্যটকের আগমনে স্থানীয় হোটেল-মোটেল, রেস্টুরেন্ট ও নৌযান ব্যবসায় নতুন গতি এসেছে। ব্যবসায়ীরা বলছেন, চলতি মৌসুমে পর্যটনের এই ধারাবাহিকতা রাঙ্গামাটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর