শিরোনাম
সংবাদদাতা, পঞ্চগড় : | ০৬:৩৩ পিএম, ২০২১-০৩-২৩
রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় পঞ্চগড়ে কৃষি মেলার উদ্বোধন করলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। ২৩ মার্চ (মঙ্গলবার) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষি মেলার আয়োজন করে। পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল মতিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন, পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিসার শাহ্ আলম মিয়া প্রমুখ। তিনদিন ব্যাপী কৃষিমেলায় ২০ টি স্টল অংশ নেয়। পরে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান কৃষি মেলার স্টীল ঘুরে দেখেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited