বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কমলগঞ্জে গ্রীড স্টেশনে ট্রান্সফরমার বিকল

লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ও বিপর্যয়ের চা কারখানা

সংবাদদাতা, মৌলভীবাজার :    |    ০৩:২৯ পিএম, ২০২০-০৮-২২

কমলগঞ্জে গ্রীড স্টেশনে ট্রান্সফরমার বিকল

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আ লিক কার্যালয়ের অধীনস্থ লক্ষাধিক গ্রাহক, চা কারখানা ও বিভিন্ন কারখানা সমুহ প্রতিদিন চার, পাঁচ ঘন্টা বিদ্যুৎবিহীন থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে। গত বুধবার (১৯ আগষ্ট) সকাল ৮টায় কুলাউড়া গ্রীড স্টেশনে দু’টি ট্রান্সফরমারের মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এর সাপ্লাইকৃত পাওয়ার ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়ে। ফলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র সাপ্লাইকৃত অন্য পাওয়ার ট্রান্সফরমার দিয়ে কমলগঞ্জ আ লিক কার্যালয়ের অধীনস্থ কমলগঞ্জ উপজেলা ও রাজনগর এবয় কুলাউড়া উপজেলার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহের কারণে লোডশেডিং এর কবলে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা চরম ভোগান্তি পোহাতে হচ্ছেন। 
        পবিস কমলগঞ্জ আ লিক কার্যালয়ের অধীনস্থ ৯৭ হাজার ৮শ’ জন বিদ্যুৎ গ্রাহক রয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি চা কারখানা ও বিভিন্ন মিলকারখানা রয়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের ফলে গ্রাহকদের ভোগান্তির পাশাপাশি এসব মিলকারখানায়ও উৎপাদন বন্ধ হয়ে পড়ে। কুলাউড়া গ্রীয স্টেশনে ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় নতুনভাবে ৬২ মে.টন ওজনের পাওয়ার ট্রান্সফরমারটি স্থাপনে আরও চার, পাঁচ দিন সময় লাগতে পারে। এতে গ্রাহকদের ভোগান্তি ও কলকারখানায় উৎপাদনেও মারাত্মক প্রভাব পড়বে।
      মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সূত্রে জানা যায়, পাওয়ার গ্রীড কোম্পানী বাংলাদেশ (পিজিসিবি) এর কুলাউড়া গ্রীড স্টেশনে দু’টি পাওয়ার ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এরমধ্যে একটি পাওয়ার ট্রান্সফরমার পিডিবিসহ এবং অন্যটি আরইবিসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ করে। গত বুধবার (১৯ আগষ্ট) সকাল ৮টায় পল্লী বিদ্যুৎ সমিতির কুলাউড়া গ্রীড স্টেশনের দু’টি ট্রান্সফরমারের মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর সাপ্লাইকৃত পাওয়ার ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়ে। ফলে কমলগঞ্জ উপজেলা, রাজনগর উপজেলা ও কুলাউড়া উপজেলার আংশিক ও জুড়ি উপজেলার বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় নেমে আসে। প্রতিদিন কয়েক দফায় চার থেকে পাঁচ ঘন্টা করে বিদ্যুৎ এর লোডশেডিং করতে হচ্ছে। 
     স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ট্রান্সফরমার বিকল, গ্রীডে পাখি বসায় বিদ্যুৎ বিভ্রাটসহ নানা অজুহাত দেখিয়ে ঘনঘন বিদ্যুৎ বন্ধ রাখা হয়। এতে সংশ্লিষ্ট গ্রাহকরা সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েন। বিষয়টি খুবই অসহনীয়। এর একটি স্থায়ী প্রতিকার হওয়া আবশ্যক। নতুবা জনমতে ক্ষোভ বৃদ্ধি পেয়ে নানা অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হতে পারে। 
     নাম প্রকাশে অনিচ্ছুক পবিসের একজন প্রকৌশলী বলেন, কুলাউড়া গ্রীডে পাওয়ার ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেয় গত কুরবানির ঈদের দিন থেকে। ততোদিনেও সেটি মেরামত না করায় ১৯ আগষ্ট আবারও বিকল হয়ে পড়ে। এবিষয়ে তাৎক্ষণিক জোরালো পদক্ষেপ নেয়া হয়নি। ফলে ঘনঘন লোডশেডিং এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে।
    এ ব্যাপারে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ আ লিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার গণেশ চন্দ্র দাস সত্যতা স্বীকার করে বলেন, ট্রান্সফরমারটি বিকল হওয়ার পর বর্তমানে পিডিবি’র সাপ্লাইকৃত পাওয়ার ট্রান্সফরমারের সাথে যুক্ত করে তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এখানে ৫৩ মেঘাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও একটি ট্রান্সফরমারের মাধ্যমে ৩২ মেঘাওয়াট দিয়ে সরবরাহ করা হচ্ছে। অবশিষ্ট ঘাটতি ২১ মেঘাওয়াটে শ্রীমঙ্গল থেকে ৬ মেঘাওয়াট আনার পরও ১৫ মেঘাওয়াট বিদ্যুৎ ঘাটতিতে রাত্রিকালীন লোডশেডিং করে চলতে হচ্ছে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর