শিরোনাম
নেত্রকোনা প্রতিনিধি : | ০৪:১৮ পিএম, ২০২৩-০১-২৯
নেত্রকোনার পৌর শহরের বাহিরছাপড়া এলাকা থেকে সাফায়াত উল্লাহ (৩০) নামের এক মৎস্য বাবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। নিহত সাফায়াত উল্লাহ পৌর শহরের বালুয়াখালী খালপাড় এলাকার ওমর আলীর ছেলে এবং পৌর কৃষকলীগের সহসভাপতি মাসুম মিয়া হত্যা মামলার আসামী। সে নিজ এলাকায় অন্যের পুকুরে মাছের পরিচর্যা করতো।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় সাফায়াত তার নিজ বাড়ী থেকে বের হয়। পরে সে আর রাতে বাসায় ফেরেনি। আজ(রোববার) সকালে শহরের বাহিরছাপড়া এলাকার একটি পরিত্যাক্ত অটো রাইস মিলের পিছনে একটি গাছের নিচে সাফায়াত উল্লাহর লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
নেত্রকোনা পুলিশের পরিদর্শক (এস আই) আলমগীর জানান, নিহতের গলায় কাটা দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে এটা হত্যাকান্ড। সাফায়াতকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত ও রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited