শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০৫:০২ পিএম, ২০২০-১১-০৯
যশোর চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের মাঠে নিজ ধানক্ষেত থেকে পিকুল হোসেন (৩২) নামে এক কৃষকের গলা কাটা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের সাকাওয়াত হোসেনের ছেলে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর লাশটি নিজের ধানক্ষেতে ফেলে গেছে বলে জানিয়েছে পুলিশ। রোববার ৮ নভেম্বর গভীর রাতে লাশটি উদ্ধার করে পুলিশ। সোমবার সকালে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিতে কৃষক পিকুল হোসেনের পিতা সাখাওয়াত হোসেন এবং স্ত্রী জুলেখা পুলিশকে জানান, রোববার ৮ নভেম্বর দুপুরে খাবার খেয়ে পিকুল বাড়ি থেকে ধানের ক্ষেতে যায়। এরপর সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় তাকে খুঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে রাত ১০টায় নিজেদের ধানক্ষেতে লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। তারা আরো জানান, ছাগলে ফসল খাওয়া নিয়ে প্রতিবেশি শাহাবুদ্দীনের ছেলেদের সাথে তাদের বিরোধ ছিল। এছাড়া কারোর সাথে অন্য কোনো ঝামেলা ছিলনা। ঘটনার দিন রবিবার দুপুরেও তাদের সাথে এ নিয়ে কথা কাটা কাটি হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রামের চা বিক্রেতা শরিফুল ও ৯ম শ্রেণির ছাত্র আরিফুল নামে দুই সহোদরকে রাতে আটক করে পুলিশ। সোমবার সকালে এ ঘটনায় আটক দুই সহোদরসহ আরো আরো ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করে চৌগাছা থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের পিতা সাখাওয়াত হোসেন। এদিকে আটক শরিফুল ও আরিফুল ইসলামের মা রাশেদা বেগম অভিযোগ করে বলেন, বড় ছেলে শরিফুল সারাদিন চায়ের দোকানে ছিল। রাত ৯ টায় বাড়ি ফিরে ঘরে ঘুমিয়ে পড়ে এবং আরিফুল চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। সারাদিন স্কুলের এ্যাসাইনমেন্টের কাজ করেছে। রাতেও স্কুলের কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। পুলিশ আমার ঘুমিয়ে থাকা নিরাপরাধ দুই ছেলেকে উঠিয়ে নিয়ে গিয়েছে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব হত্যাকান্ডের ব্যাপারে জানান, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা এখনি সঠিকভাবে বলা যাচ্ছে না। জড়িতদের শনাক্ত করে আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited