শিরোনাম
হাফসা আক্তার ,নেত্রকোনা : | ০৫:৪৬ পিএম, ২০২১-০৫-০৪
পবিত্র মাহে রমজান উপলক্ষে পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় অসহায়, দুস্থ ও হত-দরিদ্র পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জি, আর ও ভিজিএফ (নগদ অর্থ) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুরে গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মানবিক সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির মোহাম্মদ ছায়েদ আল মামুন শহীদ ও স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম আকন্দ প্রমুখ। পূর্বধলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, বর্তমান সরকার মহামারী করোনা সংকট মোকাবেলায় কঠোর লকডাউন কালে সারা দেশে ক্ষতিগ্রস্থ অসহায়, দুস্থ ও হত-দরিদ্র লোকজনকে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় জি আর ও ভি জি এফ প্রকল্প থেকে নগদ টাকা প্রদানের উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে জি আর বাবদ পূর্বধলা উপজেলার প্রতি ইউনিয়নে ২,৫০,০০০ টাকা হারে ১১টি ইউনিয়নে মোট ২৭,৫০,০০০ টাকা দেয়া হচ্ছে। এর মধ্যে জন প্রতি ১০০০ টাকা করে ২৫০ জনকে এ টাকা বিতরণ করা হচ্ছে। অপরদিকে ভি জি এফ বাবদ জন প্রতি ৪৫০ টাকা করে ১৫,৮৭৮ টি পরিবারকে নগদ অর্থ বিতরণ করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited