বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফেনীর নগরপিতা স্টার লাইনের এমডি হাজী আলিউদ্দিন করোনা আক্রান্ত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৪৫ পিএম, ২০২০-০৮-২৫

ফেনীর নগরপিতা স্টার লাইনের এমডি হাজী আলিউদ্দিন করোনা আক্রান্ত

আসাদুজ্জামান বাবুল : ফেনী পৌরসভার মেয়র ও স্টার লাইন গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক হাজী আলাউদ্দিন কোভিড-১৯ আক্রান্ত। বর্তমানে তিনি ঢাকায় এনজেড নামক একটি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে তিনি আবেগঘন স্ট্যাটাসটি তার ফেইসবুক পেইজে পোষ্ট করেন। পাঠকের সুবিধার্থে পোষ্টটি হুবাহু তুলে ধরলাম।
প্রিয় পৌরবাসী, আসসলামু আলাইকুম
আমি আপনাদেরই হাজী আলাউদ্দিন। জন্মলগ্ন থেকে ফেনীবাসীর আপামর জনগনের সাথে সামাজিক, ব্যবসায়িক ও রাজনৈতিকভাবে সুখে-দুঃখে জড়িত ছিলাম এবং আছি। আমার দীর্ঘ কর্মজীবনে আমি ফেনীর শিক্ষিত বেকার লোকদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে ছোট আকারে চালু করা স্টার লাইন স্পেশাল পরিবহন কোম্পানিকে নানা দুঃখ-কষ্টে এবং প্রানান্তকর চেষ্টার মাধ্যমে স্টার লাইন গ্রুপে পরিণত করেছি এবং অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। ফেনীর মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার প্রয়াসে নানাবিধ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। তরুণ শিল্প উদ্যেক্তা থাকা অবস্থায় ফেনীবাসীর পক্ষে নানাবিধ শিল্প উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুই দুইবার ফেনী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাষ্টিজ এর সভাপতির দায়িত্ব সফল ভাবে পালন করেছি এবং ব্যবসায়ীদের কল্যাণে নিবেদিত ভাবে কাজ করেছি।
এ ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম মহোদয়ের প্রেরণায় এবং ফেনী জেলার কান্ডারী জননেতা জনাব নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয়ের সহযোগিতায় ও জনগনের ভোটে নির্বাচিত হয়ে ফেনী পৌরসভার দু'দুবার মেয়রের দায়িত্ব পালন করে চলেছি। নানা জটিলতার মাঝেও এমন কঠিন দায়িত্ব¡ পালনে এবং পৌরবাসীর কল্যাণে কাজ করতে কোনরকম দুর্বলতা অনুভব করিনি।
আমি হলফ করে বলতে পারি, দায়িত্ব¡পালন কালীন সময়ে আমার নিজের স্বার্থে পৌরবাসী তথা ফেনীর মানুষের সাথে কিংবা ফেনীর (উর্ধবতন) বা অধঃস্থন কোন লোকের সাথে বাড়াবাড়ি কিংবা অহংকারী মনোভাব পোষন করিনি। এমনকি কারো সাথে কথা কাটাকাটিও আমার হয়নি। আমি আমার জীবনে অনেকের উপকারে নিজেকে উৎসর্গ করে দেওয়ার চেষ্টা করেছি, হয়তো বা চেষ্টা থাকার পর ও অনেকের চাহিদা মোতাবেক উপকার করতে পারিনি। তবে শতভাগ নিশ্চিত করে বলতে পারি, কস্মিনকালেও কারো সামান্যতম ক্ষতি হউক এমন কিছু করার চেষ্টা করিনি। যাহা মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন।
পরিশেষে আরেকটি কথা বলতে চাই, মরণব্যাধি নোবেল করোনা ভাইরাস এর বৈশ্বিক মহামারীর প্রাক্কালে ফেনীবাসীকে মহামারীর সংক্রমন থেকে রক্ষা ও গরীব দুঃখীদের সাহায্য করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করার চেষ্টা করেছি। যাহা পৌরবাসী অবগত আছেন। অথচ আজ আমি নিজেই দুরারোগ্য ব্যাধি কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মৃত্যু এক অনিবার্য সত্যের নাম। বেঁচে আছি এটা অস্বভাবিক। মানুষ মাত্রই ভুলের উর্ধ্বে নয়, আমারও ভুল হতে পারে। মৃত্যু স্বাভাবিক। দীর্ঘ জীবন চলার পথে আমি যদি কোন অনিচ্ছিাকৃত ভুল করে থাকি, দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন।
পরিশেষে, আমি ও আমার ভাই বোনসহ পরিবারের সকলের সুস্থতার জন্য ফেনীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। আমিন।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর