শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৩১ পিএম, ২০২৬-০১-০৩
রাজশাহী প্রতিনিধি :
পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়ানোর ঘটনায় মো. সাইফুজ্জামান নামে এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। সাইফুজ্জামান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান এ আদেশ দেন। এরপর কনস্টেবল সাইফুজ্জামান আরএমপির পুলিশ লাইনসে সংযুক্ত হন। বিষয়টি নিয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলীর মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, পুলিশ কনস্টেবলের দ্বিতীয় স্ত্রী স্বামীর পোশাক পরে ভিডিও করে টিকটকে পোস্ট করেন। আইডিটি কনস্টেবলের স্ত্রীর। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ওই পুলিশ কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited