বাংলাদেশ   রবিবার, ৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

প্রত্যন্ত জনপদে দীনের আলো ছড়াচ্ছে নূরীয়া তা’লীমুল কুরআন মাদ্রাসা

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১৫ পিএম, ২০২৬-০৫-১১

প্রত্যন্ত জনপদে দীনের আলো ছড়াচ্ছে নূরীয়া তা’লীমুল কুরআন মাদ্রাসা

আবদুল্লাহ মজুমদার :
চট্টগ্রামের লোহাগাড়ার প্রত্যন্ত অঞ্চল চরম্বার উত্তর মাইজবিলা—দেড়শত ঘর আবাসনসংলগ্ন নীরব জনপদে গড়ে উঠেছে একটি ব্যতিক্রমধর্মী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, “নূরীয়া তা’লীমুল কুরআন মাদ্রাসা ও আলহাজ্ব সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী হেফজখানা ও এতিমখানা”। আধুনিকতা ও নৈতিক সংকটের এই সময়ে প্রতিষ্ঠানটি শুধু কুরআনের শিক্ষাই নয়, কোমলমতি শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়েও কাজ করে যাচ্ছে নিরলসভাবে।
প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক বর্ষীয়ান সাংবাদিক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী। তাঁর আন্তরিক সহযোগিতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও পৃষ্ঠপোষকতায় প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার এক আলোকবর্তিকায় পরিণত হয়েছে এ মাদ্রাসা। সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি দ্বীনি শিক্ষার প্রসারেও তাঁর অবদান স্থানীয়ভাবে প্রশংসিত।
মাদ্রাসাটি উদ্বোধনকালে আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী বলেন, “ইসলামি শিক্ষার কোনো বিকল্প নেই। ইসলামি জ্ঞান না থাকলে একজন মানুষ চোখ থাকিতেও অন্ধের মতো হয়ে যায়।” তিনি আরও বলেন, নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের সংকট থেকে সমাজকে রক্ষা করতে হলে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার প্রসার অপরিহার্য। তাঁর এ বক্তব্য উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর অনুপ্রেরণা সৃষ্টি করে।
মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা দ্বীন মুহাম্মদ রব্বানী। তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ও প্রচেষ্টায় গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি ধীরে ধীরে স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা আবু হুরায়রা বিন জুনায়েদ। তিনি শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
বর্তমানে মাদ্রাসাটিতে মক্তব বিভাগ চালু রয়েছে, যেখানে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের কুরআন শিক্ষা প্রদান করা হয়। পাশাপাশি নূরানি বিভাগে জেনারেল শিক্ষার সমন্বয়ে প্লে-নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা হবে, ইনশাআল্লাহ। এছাড়া হেফজ ও নাজেরা বিভাগে শিক্ষার্থীদের কুরআন শিক্ষার বিশেষ ব্যবস্থা রয়েছে।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৭৩ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। তাদের পাঠদানে নিয়োজিত আছেন ৫ জন শিক্ষক ও কর্মচারী। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষকরা আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছেন। বিশেষ করে এতিম ও অসচ্ছল পরিবারের শিশুদের জন্য প্রতিষ্ঠানটি এক নিরাপদ শিক্ষাঙ্গনে পরিণত হয়েছে।
গত ৯ মে শনিবার মাদ্রাসাটি পরিদর্শন করেন চট্টগ্রামের নন্দিত সংগঠক ও লেখক আবদুল্লাহ মজুমদার। সফরকালে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। এ সময় তিনি প্রত্যন্ত অঞ্চলে দ্বীনি শিক্ষার প্রসারে মাদ্রাসাটির অবদানের প্রশংসা করেন। পাশাপাশি এমন মানবিক ও শিক্ষামূলক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সব প্রতিকূলতার মাঝেও নীরবে এগিয়ে চলা “নূরীয়া তা’লীমুল কুরআন মাদ্রাসা ও আলহাজ্ব সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী হেফজখানা ও এতিমখানা” আজ প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে আশার প্রতীক। দীনের আলো, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে প্রতিষ্ঠানটি ভবিষ্যৎ প্রজন্ম গঠনে রেখে যাচ্ছে অনন্য অবদান।
লেখক: সাংবাদিক ও নন্দিত সংগঠক।

রিটেলেড নিউজ

বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত


আধিপত্য বিস্তার ও গোলাগুলি: সাজেকে থমথমে পরিস্থিতি, রাঙামাটি ও খাগড়াছড়িতে সড়ক-নৌপথ অবরোধ

আধিপত্য বিস্তার ও গোলাগুলি: সাজেকে থমথমে পরিস্থিতি, রাঙামাটি ও খাগড়াছড়িতে সড়ক-নৌপথ অবরোধ

আমাদের বাংলা ডেস্ক : : খোরশেদ আলম,বাঘাইছড়ি প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙামাটির জনপ্রিয় পর্যটন অঞ্চল সাজেকের চাইল্যাতলী ...বিস্তারিত


বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক হলেন মেহের সুলতানা

আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএà...বিস্তারিত


১৫ আগস্টে পাকিস্তানের পতাকা, ১৮ আগস্টে ভারতের! মুর্শিদাবাদের সেই অবিশ্বাস্য ৩ দিনের ইতিহাস!

১৫ আগস্টে পাকিস্তানের পতাকা, ১৮ আগস্টে ভারতের! মুর্শিদাবাদের সেই অবিশ্বাস্য ৩ দিনের ইতিহাস!

আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে সà...বিস্তারিত


ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যালà...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ à...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর