শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:২৭ পিএম, ২০২৫-১১-২৫
মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী,
গতকাল মঙ্গলবার হাটহাজারীতে সরকারি বিভিন্ন অফিস পরিদর্শনে আসেন চট্টগ্রাম জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
এ সময়ে তিনি হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, হাটহাজারী উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং হাটহাজারী উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি সেবাগ্রহীতার সাথে সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক মহোদয় ৪৮০ জন নারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
পরবর্তীতে উত্তর মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।
এছাড়া ও হালদা নদীতে ৩০ কেজি কার্প জাতীয় মাছ অবমুক্ত ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৭২০ জন কৃষকের মাঝে সার, বীজসহ কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন। একই সাথে ৫ জন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন৷ এছাড়াও বেকার যুবকদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited