শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:০৮ পিএম, ২০২৬-১০-১২
সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ইয়াবা সেবনের সময় দুই ব্যক্তিকে আটক করে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ডমুরুয়া মোড় এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনে খুরশিদ আলমের বসতঘরে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনবাগ থানা পুলিশ। এ সময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড ও জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর গ্রামের আবদুল মন্নান দফাদার বাড়ির আবদুল হনি মিয়া (৪২) এবং একই গ্রামের একরাম আলী ব্যাপারী বাড়ির আবদুল গফুর মিয়ার ছেলে মনির হোসেন (৩৫)।
ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক গণমাধ্যম কর্মীদের বলেন, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে তাদের কারাগারে পাঠানোর জন্য সেনবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙামাটিতে নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি : ছাত্রছাত্রীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির একাধà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : এক গৃহবধূ (৪০) এর স্বামী বিদেশে থাকার সুযোগে বিল্লাল হোসেন নামে এক লম্পট মোবাইলে ফোন কà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : ইউরোপের দেশ পর্তুগালে চাকরির ব্যবস্থা করে দেওয়ার নামে ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের মà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited