বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নেত্রকোনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ওপর বর্বরোচিত হামলা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:২৫ পিএম, ২০২৫-১১-১৯

নেত্রকোনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ওপর বর্বরোচিত হামলা

নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা জেলার সদর থানার পল্লি বিদ্যুৎ এলাকায় ১৯/১১/২০২৫ তারিখ সকাল আনুমানিক ৯ টার সময় এক মর্মান্তিক হামলার শিকার হয়েছেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান (৬২)।দুর্বৃত্তদের ইটের আঘাতে তার মুখমণ্ডল গুরুতরভাবে রক্তাক্ত ও জখম হয়েছে এবং এর ফলে তিনি তার সামনের একটি দাঁত হারিয়েছেন। তিনি বর্তমানে নেত্রকোনা সদর হাসপাতাল এ চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী মো. সিদ্দিকুর রহমান তার অভিযোগে জানিয়েছেন, প্রতিবেশী মোছা| পারভীন আক্তার সহ বেশ কয়েকজন তাকে অতর্কিতে আক্রমণ করে। হামলার বর্ণনা দিতে গিয়ে তিনি উল্লেখ করেন, আকস্মিকভাবে আমার গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। একপর্যায়ে তারা আমাকে ইটের বাড়ি আমার মুখে লাগিয়ে দেয়, যার ফলে আমার সামনের একটি দাঁত পড়ে যায় এবং আমি গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হই। একজন প্রবীণ ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ওপর এমন ভয়াবহ এবং নৃশংস হামলা সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। নেত্রকোনা মডেল থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। জনমনে প্রশ্ন উঠেছে, যেখানে একজন সাবেক পুলিশ কর্মকর্তা এমন নির্মম হামলার শিকার হতে পারেন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই বর্বরোচিত ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে পুলিশ প্রশাসনকে প্রমাণ করতে হবে যে, আইনের চোখে সবাই সমান এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের প্রতি সুবিচার নিশ্চিত করা হলে তা বাহিনী ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মান আরও দৃঢ় করবে। জনগণের প্রত্যাশা, পুলিশ প্রশাসন এই মামলার দ্রুত নিষ্পত্তি করে অপরাধীদের কঠোর হাতে দমন করবে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর