শিরোনাম
সংবাদদাতা, চুয়াডাঙ্গা : | ০৮:২৬ পিএম, ২০২০-০৯-২০
২০ সেপ্টেম্বর, ২০২০ তারিখ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক এর সার্বিক নির্দেশনা এবং জেলা প্রশাসক মহোদয়, চুয়াডাঙ্গা এর তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ এর নেতৃত্বে আলমডাংগা উপজেলার আলমডাংগা বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাছ বাজারের পাশে মেসার্স শফি বরফকলে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি এবং মেয়াদ মুল্য না লেখার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭,৪৩ ধারায় ৫,০০০/- টাকা ও মেসার্স জে পি আইসক্রিম ফ্যাক্টরিকে একই অপরাধে ৩৭,৪৩ ধারায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় দুটি ফ্যাক্টরি থেকে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদকৃত প্রায় ৭০,০০০/- টাকার আইসক্রিম ধ্বংস করা হয় যার বেশিরভাগই হয়তো ছোট শিশুদের পেটে যেত। প্রতিষ্ঠান দুটি ভবিষ্যতে আর এধরণের কাজ না করার জন্য প্রতিশ্রুতি দেন।
পরবর্তীতে বাসস্ট্যান্ডে ফলের দোকানসহ কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং সবাইকে মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ করতে বলা হয়। সকাল ১১.০০ টা থেকে দুপুর ২.০০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited