শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:৪৮ পিএম, ২০২৬-০২-১২
ঝালকাঠি প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা আলম মিতু। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ উপজেলা কাঁঠালিয়ার একটি ভোটকেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় কেন্দ্র প্রাঙ্গণে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট দিয়ে নিজের ভেরিফাইড পেইজে ও সাংবাদিকদের ডা. মাহমুদা আলম মিতু জানান, জীবনের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষের মার্কায়, আগ্রাসনবিরোধী মার্কায়, সংস্কারের পক্ষের মার্কা দাঁড়িপাল্লায় দিলাম। আলহামদুলিল্লাহ। তিনি আরও বলেন, আমার ভোট আমি দিলাম— চাঁদাবাজের বিপক্ষে দিলাম, জুলুমবাজের বিপক্ষে দিলাম, নারীনিপীড়কের বিপক্ষে দিলাম। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করে তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনী অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন এবং ভোটারদের অংশগ্রহণকেই গণতন্ত্রের মূল শক্তি হিসেবে উল্লেখ করেন।
এখন পর্যন্ত ঝালকাঠি-১ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নারী ভোটারদের ব্যাপক উৎসাহের সঙ্গে কেন্দ্রে এসে ভোট দিতে দেখা যায়।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited