বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুনঃদরপত্রের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:১১ পিএম, ২০২৫-১২-০২

আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুনঃদরপত্রের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা

পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ার ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কয়লার চতুর্থ দরপত্র বাতিল ও পুনঃদরপত্র আহ্বানের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত। রোববার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবীরা জানিয়েছেন, চতুর্থ দফায় ডাকা দরপত্রে যোগ্য বিবেচিত হওয়া ইয়াংথাই এনার্জি প্রাইভেট লিমিটেডের করা রিট আবেদনের প্রেক্ষিতে গত ২৮ আগস্ট উচ্চ আদালত দরপত্র বাতিল ও পুনরায় আহ্বানের সিদ্ধান্তের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন। জারি করা রুলে কয়লার দরপত্র বাতিল ও নতুন দরপত্র আহ্বানের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না এবং কারিগরি ও আর্থিকভাবে যোগ্য কোম্পানির সঙ্গে আইন অনুযায়ী কেন চুক্তি করা হবে না— তা চার সপ্তাহের মধ্যে বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়েছেন। এরপর আরএনপিএল স্থগিতাদেশ বাতিল চেয়ে আপীল বিভাগে আবেদন করে আরএনপিএল। পরে গত ২০ সেপ্টেম্বর বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ফারাহ মাহবুবের যৌথ বেঞ্চ উচ্চ আদালতের স্থগিতাদেশ বহাল (স্ট্যাটাস কো) রাখেন এবং দুই সপ্তাহের মধ্যে তা উচ্চ আদালতে নিষ্পত্তির নির্দেশ দেন। এরপর উচ্চ আদালতে শুনানি হয়। শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলকে অ্যাবসুলেট (absolute) ঘোষণা করে এই আদেশ দেন। আদালদেত রিট আবেদনকারী ইয়াংথাই এনার্জির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার কায়সার কামাল, এডভোকেট আহমেদ আযম খান এবং ব্যারিস্টার কে এম এ আল ফাহাদ বিন সাগীর। রাষ্ট্রপক্ষ ও আরএনপিএলের পক্ষে ছিলেন এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট বারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন। ইয়াংথাই এনার্জির আইনজীবী অ্যাডভোকেট আহমদ আজম খান গণমাধ্যমকে বলেন, “প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ায় অংশ নিয়ে নানা ধাপে মূল্যায়নের পর আর্থিক ও কারিগরিভাগে যোগ্য কোম্পানিকে কাজ না দিয়ে দরপত্র বাতিল করা ও পুনঃদরপত্র আহবানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দরপত্র বাতিল ও পুনঃআহবানের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন আদালত। যেহেতু মাননীয় আদালত রুল অ্যাবসুলেট ঘোষণা করেছেন, সেহেতু রিটকারীর পক্ষে নোটিফিকেশন অব এওয়ার্ড ইস্যুতে আইনি বাধ্যবাধকতা তৈরি হয়েছে। সরকারি কর্মকর্তাদের কাছ থেকে জবাবদিহিতা ও স্বচ্ছতা আশা করেন বলে আদালত উল্লেখ করেছেন।”

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর