শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৬:২৩ পিএম, ২০২৪-০৭-১৪
সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের বিজয় স্মরণী ডিগ্রী কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণের জন্য পাঁচ কর্মকর্তা ও পুলিশের এক সদস্যকে দায়ী করা হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি তাদের দায়ী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলামের কাছে প্রতিবেদন জমা দেন।
তারা হলেন- কলেজের অধ্যক্ষ ও পরীক্ষাকেন্দ্রের সচিব শিব শংকর শীল, পরীক্ষা কমিটির আহ্বায়ক মো. নোমান, কেন্দ্রের পরীক্ষা কমিটির সদস্য সহকারী অধ্যাপক শহীদুল্লাহ আজাদ ও প্রভাষক ফারজানা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (ট্যাগ অফিসার) এবং একজন পুলিশ কনস্টেবল।
এরইমধ্যে কেন্দ্র সচিব, কমিটির আহ্বায়ক, দুই সদস্যসহ ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
রোববার (১৪ জুলাই) জেলা প্রশাসক ও চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যানের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের এই প্রতিবেদন পাঠানো হবে।
জেলা প্রশাসনের ট্রেজারিতে রুটিন অনুযায়ী প্রশ্নপত্র সাজানো ও কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ করা হয়। এ দুই স্তরেই দায়িত্বরত কর্মকর্তাদের গাফিলতি ছিল বলে তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে।
কমিটির প্রধান সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দীন বলেন, শুক্রবার ঘটনার তদন্ত প্রতিবেদন ইউএনও’র কাছে জমা দেওয়া হয়েছে। তিনি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) বিজয় স্মরণী ডিগ্রী কলেজ কেন্দ্রে সকাল ১০টায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে পরীক্ষা শেষে সাড়ে ১০টায় সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করার সময় দেওয়া হয় দ্বিতীয় পত্রের প্রশ্ন। এসব প্রশ্নপত্র ফেরত নেওয়ার দেড় ঘণ্টা পর ট্রেজারি থেকে প্রথম পত্রের প্রশ্ন এনে পরীক্ষা নেওয়া হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ইউএনও কে এম রফিকুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদন পেয়েছি। প্রশ্নপত্রের ভুল যদি প্যাকেট খোলার সময় ধরা পড়তো, তাহলে এ সমস্যা হতো না।
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited