বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জকসু নির্বাচন : কেন্দ্রীয় সংসদে ভোটার উপস্থিতি প্রায় ৬৫ শতাংশ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৫৩ পিএম, ২০২৬-০১-০৬

জকসু নির্বাচন : কেন্দ্রীয় সংসদে ভোটার উপস্থিতি প্রায় ৬৫ শতাংশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের কেন্দ্রীয় সংসদে ভোটার উপস্থিতি হয়েছে প্রায় ৬৫ শতাংশ ও হল সংসদে ৭৭ শতাংশ ভোটার উপস্থিতি হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, যেহেতু ভোট এখনো গণনা করিনি তাই ৩৯ কেন্দ্র থেকে প্রাপ্ত টপশিট অনুযায়ী আমাদের হিসেবে কেন্দ্রীয় সংসদে ৬৫ শতাংশ ভোট কাস্টিং হয়েছে এবং হল সংসদে ৭৭ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
বিভাগভিত্তিক ভোটের চিত্র
ব্যবসায় শিক্ষা অনুষদে একাউন্টিং বিভাগের ৩১৭ নম্বর রুমে ৪৮৮ ভোটারের মধ্যে ৩৬৪ জন এবং ৩১৬ নম্বর রুমে ৪৭৫ ভোটারের মধ্যে ৩৭৭ জন ভোট দিয়েছেন। মার্কেটিং বিভাগে ৬০২ জনের মধ্যে ৪০৮ জন এবং ফিন্যান্স বিভাগে ৬১৬ ভোটারের মধ্যে ৩৯৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সামাজিক বিজ্ঞান অনুষদে সমাজবিজ্ঞান বিভাগে ৪৭৩ জনের মধ্যে ৩২৯ জন, সাংবাদিকতা বিভাগে ৪৬৯ জনের মধ্যে ৩৩৮ জন এবং লোকপ্রশাসন বিভাগে ৪৬৪ জনের মধ্যে ২৮৫ জন ভোট দিয়েছেন। এছাড়া অর্থনীতি বিভাগে ৩২৭ জন এবং সমাজকর্ম বিভাগে ৩১৬ জন শিক্ষার্থী ভোট প্রদান করেছেন। কলা অনুষদে বাংলা বিভাগে ৪৭৯ ভোটারের মধ্যে ৩৬৪ জন এবং ইতিহাস বিভাগে ৪৮৫ ভোটারের মধ্যে ৩৬০ জন ভোট দিয়েছেন। ইসলামিক স্টাডিজ বিভাগে ৪৩৮ ভোটারের মধ্যে ২৯২ জন এবং দর্শন বিভাগে ৪৪৪ ভোটারের মধ্যে ২৯৪ জন ভোট দিয়েছেন। বিজ্ঞান অনুষদ ও অন্যান্য বিভাগে কাস্টিং ভোটের হার ছিল সন্তোষজনক। গণিত বিভাগে ৫২৫ ভোটারের মধ্যে ৩২৫ জন, রসায়ন বিভাগে ৫৩৫ ভোটারের মধ্যে ৩৪৭ জন এবং মাইক্রোবায়োলজি বিভাগে ২৮০ ভোটারের মধ্যে ১৪৪ জন ভোট দিয়েছেন। আইন বিভাগে ৫২৬ জনের মধ্যে ৪৩০ জন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৪১২ জনের মধ্যে ৩২০ জন ভোট দিয়েছেন। 
চারুকলা অনুষদের ড্রয়িং, পেইন্টিং ও প্রিন্ট মেকিং বিভাগে ২৯০ ভোটারের মধ্যে ১৬৫ জন এবং মনোবিজ্ঞানসহ চারুকলার অন্যান্য বিভাগে ১৬৮ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। এছাড়া ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ১৬৯ ভোটারের মধ্যে ১০০ জন ভোট দিয়েছেন।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর