শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৪৫ পিএম, ২০২৫-১০-২১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো শাখায় ঘটা ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ১৫টি ফ্লাইট ডাইভার্ট করতে হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
তিনি বলেন, যেদিন আগুন লাগে সেদিন দুপুর ২টা ৪২ মিনিটে আমরা সর্বশেষ বিমান চলাচলের কার্যক্রমটা করি। এরপর নিরাপত্তার স্বার্থে রাত ৯টা পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখি। ৯টার পর আমরা আবার আমাদের বিমান চলাচলের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করি। এর মধ্যে ১৫টি ফ্লাইট আমাদের ডাইভার্ট করতে হয়। যার মধ্যে ৮টি চট্টগ্রামে, ২টি সিলেটে, ৪টি কলকাতায় ও ১টি কাঠমান্ডুতে ডাইভার্ট করা হয়। ডাইভার্ট করা এসব ফ্লাইটের মধ্যে ৩টি ছিল ডোমেস্টিক, ১১টি আন্তর্জাতিক ও ১টি ছিল কার্গো ফ্লাইট।
মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, বিমান চলাচল বন্ধ থাকায় যেসব যাত্রীরা আটকে পড়েছিলেন, পরদিন বিকেল ৪টার মধ্যে সবগুলো ব্যাক লগ ক্লিয়ার করা হয়। এরপর থেকে আমাদের বিমান চলাচল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বিমানবন্দরের কার্গো অপারেশন আমরা একদিনের জন্যও বন্ধ করিনি। ইমপোর্ট কার্গো সেকশন আগুনে পুড়ে যাওয়ায় আমরা আপাতত ৯ নম্বর গেট দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, ইমপোর্ট কার্গো শাখাটি পরিচালিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাস্টমস, সিআন্ডএফ এজেন্ট ও কুরিয়ার এজেন্টদের মাধ্যমে। সেখানে ৮ নম্বর গেট দিয়ে ঢোকার বিষয়টি আমরা বেবিচক নিয়ন্ত্রণ করি। তারপর যেখানে আগুন লেগেছে সেখানে আমাদের ১৪০টির মতো ফায়ার এক্সটিংগুইশার ছিল। আগুন লাগার আগে থেকেই প্রতিদিন আমাদের ফায়ার ফাইটাররা অগ্নিনির্বাপণের অনুশীলন করে।
মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, এই ঘটনায় উচ্চ পর্যায়ের অনেকগুলো তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের অভ্যন্তরীণ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এসব তদন্ত কমিটির মাধ্যমে দ্রুত সম্ভব আমরা আগুন লাগার কারণ ও পরবর্তী করণীয় সম্পর্কে জানতে পারবো।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited