শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৩৩ এএম, ২০২১-১২-২৩
যুক্তরাষ্ট্র করোনা চিকিৎসায় ফাইজারের মুখে খাওয়ার ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে। এটি করোনা চিকিৎসায় যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ।
বুধবার (২২ ডিসেম্বর) দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই অনুমোদনের কথা জানায়।
রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এফডিএ জানিয়েছে, ১২ বছরের ঊর্ধ্বে করোনা আক্রান্তরা চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিভাইরাল প্যাক্সলোভিড ট্যাবলেট সেবন করতে পারবে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, করোনা শনাক্ত হওয়ার পর যত দ্রুত সম্ভব এবং উপসর্গ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে পিলটি গ্রহণ করা উচিত।
যখন ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে দেশটিতে সংক্রমণ ঊর্ধ্বমুখী ঠিক সেই সময়ে এ ওষুধের অনুমোদন দেওয়া হলো। ফাইজারের সঙ্গে এক কোটি কোর্স ওষুধের জন্য চুক্তি করেছে মার্কিন সরকার। প্রতি কোর্সের দাম ধরা হয়েছে ৫৩০ ডলার। ২০২২ সালের মধ্যে প্যাক্সলোভিডের ১২ কোটি পিল উৎপাদনের লক্ষ্য ফাইজারের।
প্রতিষ্ঠানটির ক্লিনিক্যাল পরীক্ষার ফলাফলে দেখা যায়, গুরুতর অবস্থা বা হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তা ঠেকাতে ৯০ শতাংশ কার্যকর এই ওষুধ। সাম্প্রতিক গবেষণায় ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এ ওষুধের কার্যকারিতার প্রমাণ মিলেছে।
এই ওষুধ দিনে দু’বার তিনটি করে মোট পাঁচ দিন খেতে হবে। সে হিসেবে একজন রোগীকে ডোজ পূর্ণ করতে মোট ৩০টি ওষুধ খেতে হবে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited