শিরোনাম
মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী : | ১২:৫৬ পিএম, ২০২০-০৯-২৯
রাজবাড়ীর বালিয়াকান্দিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্কাউটদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরাল (গর্ব) চত্বরে উপজেলা স্কাউটসের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে গাছের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার সভাপতি এ. কে. এম, হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউটসের পৃষ্ঠপোষক মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কমিশনার, বাংলাদেশ স্কাউটস কাজী এজাজ কায়সার, উপজেলা শিক্ষা অফিসার ও সহ সভাপতি, বাংলাদেশ স্কাউটস মোঃ আশরাফুল হক, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউটসের সহ-সভাপতি আব্দুস সালাম, বাঁধুলী খালকুলা দাখিল মাদ্রাসার সুপার ও সহ সভাপতি, বাংলাদেশ স্কাউটস আঃ মমিন, চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহসভাপতি, বাংলাদেশ স্কাউটস পুষ্প রানী রায় পুরকায়স্ত, তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা সুপার ও সহকারি কমিশনার, বাংলাদেশ স্কাউটস মোঃ মুরাদুল ইসলাম, বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সম্পাদক, বাংলাদেশ স্কাউটস অখিল কুমার কুন্ডু, স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যুগ্ম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস মোঃ শহিদুল ইসলাম, বকচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা স্কাউট লিডার, বাংলাদেশ স্কাউটস নিমাই চন্দ্র মন্ডল, চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপজেলা কাব স্কাউট লিডার, বাংলাদেশ স্কাউটস হরশিত ঘোষ প্রমুখ। এসময় ১০০ জন কাব স্কাউট ও স্কাউটদের মাঝে চারা বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited