বাংলাদেশ   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন : নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩১ পিএম, ২০২৬-১০-১৩

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন : নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলটির শীর্ষ কয়েকটি পদের নাম ও নেতা পরিবর্তন হচ্ছে। দলটির আহ্বায়ক ও সদস্য সচিব আগের মতো থাকলেও দলে গুরুত্বপূর্ণ পদ মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চলের) ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চলে) পদগুলো বিলুপ্ত হতে যাচ্ছে বলে একাধিক সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে দলটিতে প্রায় ২০০ শতাধিক নেতাকর্মী স্থান পেয়েছে। বিভিন্ন সময়ে কমিটির আকার বাড়াতে গিয়ে বিভিন্ন পদও সৃষ্টি করেছিল দলটি। সবশেষ দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলে মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করেছিল সারজিস আলম। এনসিপির দলীয় কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় চারটি পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এসব বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ঢাকা পোস্টকে বলেন, আমাদের বেশ কয়েকটি পদ পরিবর্তন করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুটি ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব দুটি পদ তৈরি করা হয়েছে। আর অনেকগুলো উপ কমিটির প্রধান ঘোষণা করা হবে।

সূত্র মতে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন আজ রাতে ঘোষণা করা হবে। বর্তমান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পুনর্গঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হতে যাচ্ছেন। একই পদে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহও দায়িত্ব পেতে যাচ্ছে। অন্যদিকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব পেতে যাচ্ছেন বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সারজিস আলম।


সূত্রে আরও জানা গেছে, দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়ে সারজিস আলম সাংগঠনিক বিষয় দেখভাল করবেন। এছাড়া আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ সহপ্রধান হিসেবে কাজ করবেন।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন নাহিদ ইসলাম। এতে দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন।

এদিকে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করবেন এনসিপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী আসনের পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।


গত রোববার অনুষ্ঠিত সভায় আরও জানানো হয়, এনসিপির কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের কাজ চূড়ান্ত হয়েছে। ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন ও নুসরাত তাবাসসুম। এ ছাড়া দলের শীর্ষ পর্যায়ের নেতা সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহউদ্দিন সিফাতও সভায় অংশ নেন।

রিটেলেড নিউজ

যশোরে ময়লা আর্বজনা ফেলা নিয়ে চলচ্চিত্র ও নাট্য অভিনেতা শমু চৌধুরী গুরুতর আহত

যশোরে ময়লা আর্বজনা ফেলা নিয়ে চলচ্চিত্র ও নাট্য অভিনেতা শমু চৌধুরী গুরুতর আহত

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো: যশোরে ময়লা-আবর্জনা এলোমেলো ফেলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাকে কেন্দ্র করে চলচ্à...বিস্তারিত


যবিপ্রবিতে আইইইই ডে উদযাপিত

যবিপ্রবিতে আইইইই ডে উদযাপিত

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : র‌্যালি, কেক কাটা, কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজনে উন্নত ভবিষ্যতের লক্ষ্যে প্রযুক্ত...বিস্তারিত


হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হা...বিস্তারিত


দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা সমস্যা দেখা যায়নি বলে জানিয়েছেন ঢাকা ম...বিস্তারিত


সাইবার আইন নিয়ে সাংবাদিকদের ভয়ের কারণ নেই: আইনমন্ত্রী

সাইবার আইন নিয়ে সাংবাদিকদের ভয়ের কারণ নেই: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সাইবার আইন নিয়ে সাংবাদিকদের উদ্বেগ যেটা আছে, সেটা বিবেচনায় রাখবেন বলে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুà...বিস্তারিত


ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর