বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

কক্সবাজার চেম্বার অফ কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী’র স্মরণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি :    |    ০১:২৯ পিএম, ২০২৪-০২-০১

কক্সবাজার চেম্বার অফ কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী’র স্মরণ সভা অনুষ্ঠিত

কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী'র প্রতিষ্ঠাতা সভাপতি, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও সমাজ সেবক মোহাম্মদ আলী স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার, ৩০ জানুয়ারী সন্ধ্যায়। শহরের জারা কনভেনশন হলে কক্সবাজার নাগরিক কমিটির আয়োজনে কমিটির সভাপতি শিক্ষাবিদ এম.এম সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সমাজ হিতৈষী মোহাম্মদ আলী সাহেবের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন প্রথম জাতীয় সংসদের (চকরিয়া-কুতুবদিয়া) নির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাঃ শামসুদ্দিন আহমদ চৌধুরী, উপ মন্ত্রীর মর্যাদায় কক্সবাজার জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মাহমুদ, জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল, সাবেক কাপ্তাই উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাহাব উদ্দিন মাহামুদ, জয় বাংলা বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার।
সভায় বক্তারা বলেন, প্রয়াত মোহাম্মদ আলী ছিলেন একজন সৎ, নির্ভীক, আদর্শবান দেশ প্রেমিক মানুষ। মুক্তিযুদ্ধে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। স্বাধীনতার পর সরকারের উচু মহলের পরামর্শে কক্সবাজার শিল্প ও বণিক সমিতি গঠনের মাধ্যমে কক্সবাজারের অবহেলিত ব্যবসায়ীদের সংগঠিত করবার কাজে মনোনিবেশ করেন। কক্সবাজার জেলা ঘোষণার পর ১৯৮৫ সালে গঠন করেন কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রী। প্রতিবেশী দেশ মায়ানমারের সাথে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য চালুর ব্যাপারে উনার অবদান উল্লেখযোগ্য। মেরিন ড্রাইভ, আধুনিক সদর হাসপাতাল,গভীর সমুদ্র বন্দর, রেল লাইন সম্প্রসারণ সহ গুরুত্বপূর্ণ প্রকল্পের ব্যাপারে চেম্বারের দাবী নিয়ে ছিল তাঁর অগ্রণী ভূমিকা।
বক্তারা তাঁর কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, রাজনৈতিক, সাংগঠনিক, সামাজিক জীবনে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। একজন নিরহংকার ও প্রচার বিমুখ মানুষ ছিলেন তিনি। তাঁর আদর্শ রাজনীতি, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে চিন্তা-চেতনা আর সমাজকর্ম আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। সমাজের গুণীজনদের কদর দেয়ার উপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।
নাগরিক কমিটির সদস্য সচিব মাহবুবর রহমান, এড. আবু সিদ্দিক ওসমানী  ও সাবেক কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে রাজনীতিবিদ রাশেদ মোহাম্মদ আলী।
স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন কক্সবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক নুরুল হক, প্রবীণ সাংবাদিক এসএম আমিনুল হক, সাবেক পিপি এডভোকেট ছৈয়দ আহমদ, আলহাজ রফিকুল হুদা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক মুকুল, নঈমুল হক চৌধুরী টুটুল, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, বিশিষ্ট ব্যবসায়ি জাহাঙ্গীর কাশেম, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম এবং কক্সবাজার চেম্বারের পক্ষে সাবেক কাউন্সিলর আবু জাফর ছিদ্দিকী।
সভায় মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় বাজার মসজিদের সম্মানিত খতিব মাওলানা কামাল উদ্দিন।
স্মরণ সভায় দলমত নির্বিশেষে কক্সবাজারের সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ সমাজের অনেক গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্য...বিস্তারিত


'ভোটের অধিকার চাই' পার্বত্য জেলা পরিষদে সরাসরি নির্বাচনের জোর দাবি

'ভোটের অধিকার চাই' পার্বত্য জেলা পরিষদে সরাসরি নির্বাচনের জোর দাবি

রাঙ্গামাটি প্রতিনিধি : : মনোনয়ন নয়, জনগণের ভোটে ঠিক হোক পার্বত্য জেলা পরিষদের নেতৃত্ব। এমন দাবি এখন তিন পার্বত্য জেলায় ক্রম...বিস্তারিত


বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লা...বিস্তারিত


ঋণের চাপে যুবকের আত্মহত্যা

ঋণের চাপে যুবকের আত্মহত্যা

আমাদের বাংলা ডেস্ক : : আনোয়ারায় ঋণের চাপ সহ্য করতে না পেরে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপ...বিস্তারিত


রাঙামাটিতে পরাজিত সব প্রার্থী জামানত হারালেন

রাঙামাটিতে পরাজিত সব প্রার্থী জামানত হারালেন

রাঙ্গামাটি প্রতিনিধি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির একমাত্র সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাতজন প্রার্থী...বিস্তারিত


ফটিকছড়ির উন্নয়নে সহযোগিতা চাইলেন সরোয়ার আলমগীর

ফটিকছড়ির উন্নয়নে সহযোগিতা চাইলেন সরোয়ার আলমগীর

আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: