শিরোনাম
খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি : | ০৬:৪০ পিএম, ২০২২-০১-১২
ধানের জেলা দিনাজপুরে চালের বাজার আবার অস্থির হয়ে উঠেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এখানে কেজিতে দাম বেড়েছে প্রকারভেদে ৪ থেকে ৬ টাকা। আর ৫০ কেজির বস্তায় বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। কাটারিভোগ চালের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাটারিভোগ চালের দাম বেড়েছে ১০ টাকা। চাল বিক্রেতারা বলছেন, মিল মালিকরা দাম বাড়িয়ে দেওয়ায় বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। আর মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেশির কারণে দাম বেড়েছে। মঙ্গলবার দিনাজপুরের প্রধান চালের বাজার বাহাদুর বাজারে গিয়ে দেখা যায়, দুই সপ্তাহের ব্যবধানে নাজিরশাইল চাল কেজিতে ৬২ থেকে বেড়ে ৬৮ টাকা, গুটি স্বর্ণা ৪০ থেকে বেড়ে ৪৫ টাকা, বিআর-২৮ চাল ৪৮ থেকে বেড়ে ৫৪ টাকা, বিআর-২৯ চাল ৪৪ থেকে বেড়ে ৪৮ টাকা এবং মিনিকেট ৫৫ থেকে বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে প্রতি কেজি কাটারিভোগ চালের দাম ৯০ টাকাস্ক্র বিক্রি হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১০০ টাকা। বাংলাদেশ মেজর ও অটো মেজর হাসকিং মিল মালিক সমিতির সহ-সভাপতি শহীদুর রহমান পাটোয়ারী মোহন জানান, কৃষকরাও এখন অনেক স্বাবলম্বী। অনেক কৃষক ধান মজুত করে রেখেছেন। দাম বেশি না হলে তারা বাজারে ছাড়ছেন না। এ কারণে বাজারে ধানের দাম বেড়েছে। তার প্রভাব পড়েছে চালের বাজারে। দিনাজপুরে প্রতিবছর চাল উৎপাদন হয় ১৪ লাখ টনেরও বেশি। এই অঞ্চলের চাহিদা মিটিয়ে প্রতিবছর ৯ লাখ টন চাল রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়। এদিকে চালের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited