শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৪:৫৯ পিএম, ২০২২-১০-১২
রাজধানী ঢাকার ১৬টি জোনে সমাবেশের পর আজ বুধবার (১২ অক্টোবর) চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে বিএনপির চলমান আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি। চট্টগ্রাম মহানগরের পলোগ্রাউন্ড মাঠের এই বিভাগীয় সমাবেশে প্রায় ১৫ লাখ লোকের সমাগম হবে বলে আশা করছেন দলীয় নেতাকর্মীরা। ইতিমধ্যে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। জায়গা না পেয়ে মানুষজন আশেপাশের সড়ক, বাসাবাড়ি ছাদে জমায়েত হয়েছেন। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সমাবেশে নেতাকর্মীদের আসতে সড়ক মহাসড়কে পুলিশ এবং আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বাধা দিয়েছে। কোথাও কোথাও হামলা করে গাড়ি ভাঙচুর করেছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বুধবার থেকে শুরু হওয়া বিভাগীয় সমাবেশগুলোতে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে জনগণের অভ্যুত্থানের প্রকাশ ঘটবে। এই অভ্যূত্থানের মধ্যে দিয়ে আমরা অনির্বাচিত, স্বৈরাচারী, গণতন্ত্রহরণকারী লুটেরা সরকারকে পদত্যাগে বাধ্য করবো। বুধবার চট্টগ্রামের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমাবেশে উপস্থিত হয়েছেন স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা। উপস্থিত হয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক। গত ২৭ সেপ্টেম্বর বিএনপি ৯টি বিভাগে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করে। যার প্রথমটি বুধবার চট্টগ্রামে হচ্ছে। শেষ সমাবেশটি হবে আগামী ১০ ডিসেম্বর ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে হওয়ার কথা রয়েছে। ওই সমাবেশকে ‘মহাসমাবেশ’ ঘোষণা দিয়েছে দলটি। ঘোষিত এ কর্মসূচির অন্য সমাবেশগুলো হবে আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহ, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায়। এর আগে প্রথম ধাপে ২২ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি। এসব কর্মসূচিতে ব্যাপক লোক সমাগম হওয়ায় নেতাকর্মীরা এখন অনেকটা উজ্জীবীত।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited