বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় লিগ্যাল এইড এর বিকল্প নেইঃ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে আইনগত সহায়তা দিবস অনুষ্ঠিত

মামুনুর রশিদ সেলিম    |    ১২:৫৩ পিএম, ২০২৫-০৪-২৮

আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় লিগ্যাল এইড এর বিকল্প নেইঃ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম

"দ্বন্দে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” প্রতিপাদ্য বিষয়কে উপজীব্য করে আজ সোমবার ২৮ এপ্রিল চট্টগ্রামে উদযাপিত হয় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫।  সকালে ফেস্টুন, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম। দিবস উদ্বোধন পরবর্তী আদালত চত্ত্বর থেকে দিবসকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চট্টগ্রাম আদালত ভবন থেকে কোতোয়ালী মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নীচ তলায় পার্কিং হলে দিনব্যাপী লিগ্যাল এইড ফেয়ার, ফ্রি-মেডিকেল ক্যাম্প ও স্বেচ্চায় রক্তদান কর্মসূচির শুভ উদ্ভোধন করেন অতিথিবৃন্দ। এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক (সিনিয়র জেলা জজ) ফেরদৌস আরা, জেলা প্রশাসক ফরিদা খানম, ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ আবদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্তরত সকল স্তরের বিভাগীয় কর্মকর্তাবৃন্দসহ প্রায় ১৫০০জন অংশগ্রহণ করেন। পরে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রামের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম বলেন," সরকারি খরচে আইনি সহায়তা অসহায় মানুষের সাংবিধানিক অধিকার। উক্ত অধিকার বাস্তবায়নে সরকার বদ্ধ পরিকর। আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় লিগ্যাল এইড এর বিকল্প নেই। লিগ্যাল এইড শুধু আইনী সহায়তার মধ্যে সীমাবদ্ধ নেই। আইনি সহায়তার পাশাপাশি বিনামূলে আইনি পরামর্শ, এবং আপসযোগ্য যে কোন বিরোধ কিংবা মামলা মীমাংসা সভার মাধ্যমে নিষ্পত্তির নির্ভরযোগ্য স্থান। সরকারি আইনি সহায়তা কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য সর্বাগ্রে প্রয়োজন জনসচেতনতা এবং ব্যাপক প্রচার-প্রচারণা ও জনমত সৃষ্টি। নানাবিধ আর্থ-সামাজিক প্রতিবন্ধকতা কিংবা দারিদ্রতা বা অপ্রাচুর্যের কারণে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষ ন্যায় বিচারে প্রবেশাধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। এজন্য দেশের আপামর জনসাধারণের আইনি অধিকার নিশ্চিত করার সাথে সাথে তাদেরকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষে সরকার প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করছে। সভায় স্বাগত বক্তব্য রাখেন আইনি সহায়তা দিবস উদযাপন কমিটির আহবায়ক ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম। সরকারি আইনি সহায়তা কার্যক্রম ও জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামের কার্যক্রমের উপর বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রূপন কুমার দাশ। সভায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞ বিচারক (সিনিয়র জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জনাব জান্নাতুল ফেরদৌস, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ফরিদা খানম, বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, মেট্রোপলিটন পুলিশের ডিসি হেড কোয়ার্টার জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবদুস সাত্তার, সাধারন সম্পাদক এড. মোঃ হাসান আলী চৌধুরী, বিজ্ঞ সরকারি কৌসুলী আবুল কাসেম চৌধুরী, বিজ্ঞ জেলা পাবলিক প্রসিকিউটর মোঃ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, বিজ্ঞ মহানগর পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভূঁঞা, সিনিয়র জেল সুপার মোঃ ইকবাল হোসেন ও ইলমার প্রধান নির্বাহী ও মানবাধিকার কর্মী জেসমিন সুলতানা পারু প্রমূখ। উপস্থিত লিগ্যাল এইড উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন এডিআর উপকারভোগী মোঃ শরিফ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজ্ঞ বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন প্রতিনিধি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, জেলা বারের আইনজীবী, ডিল্যাক প্যানেল আইনজীবী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রছাত্রী প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রামের ২০২৪খ্রিঃ সময়ে কর্মদক্ষতা বিবেচনায় এডভোকেট আশরাফি বিনতে মোতালেবকে জেলার শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর