শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৭:২৬ পিএম, ২০২৬-০৫-১০
চট্টগ্রামের হালিশহর এলাকায় ভাড়াটিয়া হয়ে বাড়ির মালিকের ওপর দলীয় প্রভাব খাটিয়ে দাপট দেখানোর অভিযোগ উঠেছে বিএনপির অঙ্গ সংগঠন কৃষকদলের এক নেতার বিরুদ্ধে। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে অভিযুক্ত নেতার স্ত্রী বাড়িওয়ালার স্ত্রীকে জুতা দিয়ে মারধর শুরু করেন। পরে ঘটনাস্থলে এসে কৃষকদল নেতা মো. কাউছার নিজেও বাড়ির মালিকের যুবতী স্ত্রীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে মারধরের সময় ওই নারী অর্ধবিবস্ত্র হয়ে পড়েন বলে অভিযোগ ওঠে।
জানা যায়, গত ১০ এপ্রিল শুক্রবার রাতে হালিশহর থানাধীন জে ব্লক এলাকায় পানির মোটর চালানোকে কেন্দ্র করে দুই পরিবারের নারীদের মধ্যে বাকবিতণ্ডার সূত্রপাত হয়। পরে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার গত মাসের ১৩ তারিখ থানায় মামলা দায়ের করলেও এখনো অভিযুক্ত নেতা আইনের আওতায় আসেননি বলে অভিযোগ রয়েছে।
অভিযুক্ত মো. কাউছার সন্দ্বীপের বাউরিয়া পৌরসভা কৃষকদলের রানিং আহ্বায়ক এবং বিএনপির আগের সরকারের সময় ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। অভিযোগ রয়েছে, হামলার ঘটনায় তার স্ত্রী ও শ্যালকও অংশ নেন।
এ বিষয়ে কাউছার দাবি করেন, বাড়িওয়ালা ‘আওয়ামী লীগের দোসর’ এবং তার কাছে টাকা পাওনা রয়েছে। তবে স্থানীয়দের প্রশ্ন, রাজনৈতিক পরিচয় থাকলেই কি একজন নারীকে প্রকাশ্যে মারধর ও অপমান করার অধিকার কেউ পেয়ে যায়?
হালিশহর থানার ওসি জানিয়েছেন, মামলাটি আদালতে পাঠানো হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। দিন দিন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দখলবাজি ও সহিংসতার অভিযোগ বাড়ছেই বলে মন্তব্য করছেন সচেতন মহল।
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited