বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

৬ দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করেছেন স্বাস্থ্য সহকারীরা

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১০ পিএম, ২০২৫-১২-০২

৬ দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করেছেন স্বাস্থ্য সহকারীরা

বেতন বৈষম্য দূরীকরণ, ১৬তম গ্রেড থেকে ১৪তম গ্রেডে উন্নীত করাসহ ৬ দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করেছেন দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। তাদের দাবি, টানা আশ্বাস-প্রতিশ্রুতির পরও কোনো প্রজ্ঞাপন না আসায় চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন তারা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের মূল গেটে তারা অবস্থান করেন। এসময় অন্তত পাঁচ শতাধিক স্বাস্থ্য সহকারীকে অংশ নিতে দেখা যায়।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিনের বেতন বৈষম্য, নিয়োগবিধি সংশোধন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ন্যায্য দাবি মানতে কর্তৃপক্ষের টালবাহানা আর সহ্য করতে রাজি নন তারা। আন্দোলনকারীদের ভাষায়, ২৭ বছর ধরে আশ্বাসে বেঁধে রাখা হয়েছে, এবার আর ফিরে যাওয়া নয়। আমরা দাবি আদায় করেই ঘরে ফিরব। দাবি মেনে নেওয়া ছাড়া এই সংকটের কোনো সমাধান নেই।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয়ক মঞ্জুরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিশ্রুতি দিলেও কার্যকর কিছুই করেননি।
‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ১৬তম গ্রেড থেকে ১৪তম গ্রেডে উন্নীত করার সরকারি আদেশ জারি না করা পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না,’ বলেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে সারা দেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে সময়মতো টিকা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন অসংখ্য মা ও শিশু।
এ প্রসঙ্গে আন্দোলনকারীদের দাবি, স্বাস্থ্য সহকারীরা কখনোই প্রান্তিক জনগোষ্ঠীর টিকাসেবা বন্ধ করতে চাননি। বরং কর্মকর্তাদের অবহেলা ও বৈষম্যের কারণেই তারা কর্মবিরতিতে বাধ্য হয়েছেন।
‘যদি দেশের মা-শিশুর টিকা ঝুঁকিতে পড়ে, তার দায় আমাদের নয়। দায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের,’ বলেন মঞ্জুরুল ইসলাম।
আন্দোলনকারীরা মনে করিয়ে দেন, তাদের হাতেই বাংলাদেশ বিশ্বে টিকাদানের রোল মডেল হয়েছে। নবজাতক থেকে কিশোর– সব বয়সের শিশুদের হাম-রুবেলা, পোলিও, কোভিড, জরায়ুমুখ ক্যান্সার (এইচপিভি), টাইফয়েড (টিসিভি)– সব ধরনের টিকা মাঠপর্যায়ে পৌঁছে দিয়েছেন স্বাস্থ্য সহকারীরাই। গুটি বসন্ত নির্মূল, পোলিও দমন, মাতৃ-শিশু মৃত্যুহার কমানো– এসব সাফল্যের পেছনেও অবদান তাদের।
‘আমাদের কাজেই দেশের গড় আয়ু বেড়েছে, বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সম্মান পেয়েছে কিন্তু আজও আমরা বৈষম্যের শিকার,’ অভিযোগ করেন আন্দোলনকারীরা।
তাদের ৬ দফা দাবি–
১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতা যুক্ত করে ১৪তম গ্রেড প্রদান।
২. ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
৪. প্রশিক্ষণ ছাড়াই স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের স্নাতক স্কেলে অন্তর্ভুক্তি।
৫. বেতন স্কেল পুনর্নির্ধারণে টাইম স্কেল বা উচ্চতর স্কেল যুক্ত করা।
৬. ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্স সম্পন্নকারীদের সমমান স্বীকৃতি দেওয়া।
এর আগে গত অক্টোবরে একই দাবিতে কর্মবিরতি পালন করেছিলেন স্বাস্থ্য সহকারীরা। কর্তৃপক্ষের আশ্বাসে তখন আন্দোলন স্থগিত হলেও দাবি বাস্তবায়নের কোনো অগ্রগতি না থাকায় তারা আবার কঠোর কর্মসূচিতে গেছেন।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর