বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাইবান্ধায় প্রশিকার অর্থবছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ শীর্ষক কর্মশালা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:২১ পিএম, ২০২৫-০৭-০৫

গাইবান্ধায় প্রশিকার অর্থবছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ শীর্ষক কর্মশালা

গাইবান্ধা প্রতিনিধি :
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক পরিকল্পনার কাজের অগ্রগতি পর্যালোচনা ও ২০২৫-২০২৬ অর্থবছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ শীর্ষক কর্মশালা শনিবার গাইবান্ধা জোন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-প্রধান নির্বাহী মো: আব্দুল হাকিম। 
গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রশিকার পরিচালক রিজুওয়ানুস শামীম রাজীব, বগুড়া জোনের বিভাগীয় ব্যবন্থাপক মো: নুরুল হুদা কেন্দ্রীয় ব্যবস্থাপক মো: হারুন-অর-রশিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক মো: রিপন খান। কর্মশালায় গাইবান্ধা ও বগুড়া জোনের ১৬ টি শাখা ও ৯টি উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, লোন অফিসার ও ক্যাশিয়ারবৃন্দ অংশগ্রহণ করেন। 
বক্তারা বলেন, ১৯৭৬ সাল থেকে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র আর্থিক সেবার পাশাপাশি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, আইনগত সহায়তা প্রদান, বিডি রুরাল ওয়াস, আরবান গার্ডেনিং, হ্যাচারি, নার্সারী, গরু মোটাতাজাকরণ, সমন্বিত কৃষি খামার, নারী সমাজ উন্নয়ন ও ক্ষমতায়ন, মাদকমুক্ত যুব সমাজ গঠন, অনানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা, প্রতিবন্ধী উন্নয়নসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ১৬টি শাখার শাখা ব্যবস্থাপক স্ব স্ব শাখার বিগত বছরের কাজের অগ্রগতি ও চলতি বছরের বাজেট উপস্থাপন করেন । গত অর্থবছরের কাজের অগ্রগতি সকল শাখা সন্তোষজনক হওয়ায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ প্রশংসা করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা আগামী বছরের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। গাইবান্ধা ও বগুড়া জেলার প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থা উন্নয়নে প্রশিকা যেন আরও কার্যকর ভূমিকা রাখতে পারে সে বিষয়ে অতিথিরা পরামর্শ প্রদান করেন। প্রশিকাকে স্বচ্ছ ,জবাবদিহিতা ও ন্যায়পরায়নভিত্তিতে পরিচালিত হওয়ার আহবান জানিয়ে কর্মশালার বাজেট পর্ব শেষ করেন।
  

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর