শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৭:৪০ পিএম, ২০২৫-১২-০২
তিন পার্বত্য জেলায় স্কুলে স্টারলিংকের উচ্চগতির ইন্টারনেট সংযোগ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবনের দূরবর্তী পাহাড়ি অঞ্চলের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো প্রথমবারের মতো নিরবচ্ছিন্ন অনলাইন শিক্ষা সুবিধার আওতায় আসছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে স্টারলিংক ইন্টারনেট সংযোগ স্থাপনে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মধ্যে তিনটি পৃথক চুক্তি সই করা হয়েছে। চুক্তির আওতায় স্টারলিংকের উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারে তিন জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ই–লার্নিং সিস্টেম চালু করা হবে। এতে দূরবর্তী ও দুর্গম এলাকার শিক্ষার্থীরাও অনলাইন ক্লাস, ডিজিটাল কনটেন্ট ও ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমে যুক্ত হতে পারবেন। ভৌগোলিক প্রতিবন্ধকতা সত্ত্বেও শিক্ষার্থীরা মূলধারার শিক্ষার সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন।
এতে আরও জানানো হয়েছে, গত ২৭ নভেম্বর বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এর আগে, ১২ নভেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে বিএসসিএল–এর ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার অনুরূপ আরেকটি চুক্তিতে সই করেন।
তার আগের দিন, ১১ নভেম্বর খাগড়াছড়ি সার্কিট হাউসে হওয়া চুক্তিতে বিএসসিএলের পক্ষে সই করেন ড. মুহাম্মদ ইমাদুর রহমান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এসব চুক্তির পর বিভিন্ন বিদ্যালয়ে ইতোমধ্যে স্টারলিংক সংযোগ স্থাপন কাজ শুরু হয়েছে।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited