শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৭:৪৯ পিএম, ২০২১-১২-২০
জেমি ডে'কে বিদায় করার পর দুটি টুর্নামেন্ট অন্তবর্তীকালীন কোচ দিয়ে চালিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অক্টোবরে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে দায়িত্বে ছিলেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন, নভেম্বরে শ্রীলংকায় হওয়া মাহিন্দা রাজাপাকসে চার জাতি টুর্নামেন্টে ছিলেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস।
বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছিলেন, নতুন বছরে নতুন বিদেশি কোচের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দেবেন তারা। নতুন বছর শুরু হতে আর বাকি ১১ দিন। এই কয় দিনে কি নতুন কোচ দেখা যাবে জামাল ভূঁইয়াদের? বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলির মাধ্যমে এরই মধ্যে বাফুফে কয়েকটি বায়োডাটা এনেছে যাচাই-বাছাইয়ের জন্য।
জেমি ডে'কে বাধ্যতামূলক ছুুটিতে পাঠিয়েছে বাফুফে। তবে তার ছুটিটা স্থায়ী হয়ে যাচ্ছে। তাকে ফিরিয়ে আনার কোনো ইচ্ছা বাফুফের নেই। দুই পক্ষের মধ্যে সমঝোতামূলক আলোচনা চলছে। বাফুফের একটি সূত্র জানিয়েছে, পুরো বছরের পাওনা পরিশোধ সাপেক্ষে জেমির সঙ্গে সম্পর্কটা স্থায়ীভাবে বিচ্ছেদ করতে যাচ্ছে বাফুফে।
স্বাধীনতা কাপ শেষ হয়েছে। এ সপ্তাহেই মাঠে গড়াবে মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপ। তারপর প্রিমিয়ার লিগ। বাফুফের ইচ্ছা লিগ শুরুর আগেই নতুন কোচ নিয়োগ দেওয়ার, যাতে খেলা দেখে জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই করতে পারেন নতুন কোচ।
ইংল্যান্ডের জেমি ডে, স্পেনের অস্কার ব্রুজন ও পর্তুগালের মারিও লেমসের পর কোন দেশের কোচ হাল ধরবেন জাতীয় দলের? সূত্রের দেওয়া খবর অনুযায়ী, বাফুফে যে ৫টি বায়োডাটা নিয়ে কাজ করছে তার মধ্যে জেমির দেশের এক কোচও আছেন। আছে স্পেন, জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডসের কোচের বায়োডাটাও।
সব দিক দিয়ে মিলে গেলে এই ৫ জনের যেকোনো একজনকে বেছে নিতে পারে বাফুফে। জানা গেছে, চলতি সপ্তাহে এই ৫ কোচের বায়োডাটা নিয়ে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে আলোচনায় বসবেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited