শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:১৯ পিএম, ২০২১-১২-০৮
ভারতের তামিলনাড়ুর কুন্নুরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারে ছিলেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং সাতজন সেনা কর্মকর্তা ছিলেন।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে বিধ্বস্ত হয়ে কুন্নুরে গভীর জঙ্গলে পড়ে যায় সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারটি।
প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় চারজন মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন তিনজন। অন্য দুজনের খবর এখনও জানা যায়নি।
এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, ওয়েলিংটনে অবস্থিত একটি সেনা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রতিরক্ষা প্রধানসহ অন্য সেনা কর্মকর্তারা হেলিকপ্টারযোগে সেখানে যাচ্ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited