বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি: মার্কিন গোয়েন্দা তথ্য

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৪২ পিএম, ২০২৫-০৬-২৫

হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি: মার্কিন গোয়েন্দা তথ্য

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি, বরং মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে- এমনই তথ্য উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) একটি গোপন প্রতিবেদনে।

বুধবার (২৫ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ডিআইএ’র একটি প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল অবকাঠামো বিনষ্ট হয়নি।

গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়। তবে ডিআইএ-এর প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদন বলছে, হামলায় ইরানের মূল ভূগর্ভস্থ পারমাণবিক অবকাঠামো ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি ক্ষতিগ্রস্ত হয়নি।

সিএনএন জানিয়েছে, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি ও হামলার প্রভাব বিশ্লেষণ চলছে এবং আরো গোয়েন্দা তথ্য পাওয়া গেলে নিশ্চিত করে কিছু বলা যেতে পারে। তবে প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির সঙ্গে সাংঘর্ষিক। ট্রাম্প ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলোকে ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ করার দাবি করেছিলেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী  পিট হেগসেথও বলেছিলেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচি ‘পুরোপুরি নিশ্চিহ্ন’ করা হয়েছে।

তবে ডিআইএ’র প্রতিবেদনের সঙ্গে পরিচিত দুজন ব্যক্তি সিএনএনকে বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি। একটি সূত্র বলেছে, সেন্ট্রিফিউজগুলো মূলত ‘অক্ষত’ রয়েছে। অন্য একটি সূত্র জানিয়েছে, মার্কিন হামলার আগেই সমৃদ্ধ ইউরেনিয়াম ও গুরুত্বপূর্ণ সেন্ট্রিফিউজ সরিয়ে নিয়েছিল ইরান।

সূত্রগুলোর বরাতে সিএনএন আরো জানিয়েছে, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোর বেশিরভাগ অংশ অক্ষত রয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত ভূ-পৃষ্ঠের কাঠামো, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও পরমাণু ধাতুতে রূপান্তরের কিছু অংশ।

তবে হোয়াইট হাউজ ডিআইএ’র এই প্রতিবেদনকে ‘ভুল’ ও ‘গোপন তথ্য ফাঁসের উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছে।

হোয়াইট হাইজের প্রেস সেক্রেটারি কারোলাইন লেভিট বলেন, “এই কথিত প্রতিবেদন সম্পূর্ণ ভুল এবং এটি ‘অতি গোপন বিষয়’। তবুও গোয়েন্দা সংস্থার একজন বেনামী ও নিম্নপদস্থ কর্মকর্তা সিএনএনের কাছে এটি ফাঁস করে দিয়েছে। এই কথিত প্রতিবেদন ফাঁস করাটা প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করার এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার জন্য নিখুঁতভাবে সম্পাদিত মিশন পরিচালনাকারী সাহসী পাইলটদের অসম্মান করার একটি স্পষ্ট অপচেষ্টা। সবাই জানে, চৌদ্দটি ৩০ হাজার পাউন্ড বোমা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে ফেলে দিলে কী হয়: সম্পূর্ণ ধ্বংস।”

এদিকে ন্যাটো সম্মেলনে যোগ দিতে নেদারল্যান্ডস সফরে থাকা ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে সিএনএনের প্রতিবেদনের প্রতিক্রিয়া দিয়েছেন। পোস্টে ট্রাম্প লিখেছেন, “ইরানের পারমাণবিক স্থাপনার মার্কিন হামলা ইতিহাসের সবচেয়ে সফল সামরিক হামলাগুলোর মধ্যে একটি। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।”

রিটেলেড নিউজ

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর  ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত


হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর