বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক :    |    ০২:০৪ পিএম, ২০২৬-০৭-০৯

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। একই সঙ্গে তিনি মন্ত্রণালয়ে সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বুধবার (৮ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বাণিজ্য মন্ত্রণালয়ের সাংস্কৃতিক ও কল্যাণ পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বাণিজ্য সচিব বিদায়ী কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, সাংস্কৃতিক ও কল্যাণ পরিষদ গণতান্ত্রিক প্রক্রিয়া, সদস্যদের অংশগ্রহণ এবং ইতিবাচক কর্মসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
তিনি আরও বলেন, এ পরিষদের লক্ষ্য শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সহযোগিতা, সম্প্রীতি ও সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করাও এর অন্যতম দায়িত্ব।
কর্মক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তা দ্রুত ও গঠনমূলকভাবে সমাধানের সুযোগ থাকা প্রয়োজন।
বাণিজ্য সচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই পেশাগত সততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। তিনি সবাইকে আইন, নিয়ম ও শৃঙ্খলার মধ্যে থেকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৯ জুন অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে পরিষদের ১৪ জন সদস্য নির্বাচিত হন। নির্বাচিত সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে বুধবার নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্ব বণ্টন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব প্রভাংশু মহান সোম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ব্যক্তিগত কর্মকর্তা মো. শওকত হোসেন।
অনুষ্ঠানে অবসরজনিত কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল মজিদ এবং ক্যাশ সরকার মো. শফিক উদ্দিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীন, অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়া, যুগ্মসচিব, উপসচিবসহ মন্ত্রণালয়ের বিভিন্ন শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত


রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত


আরও কমেছে সোনা-রুপার দাম

আরও কমেছে সোনা-রুপার দাম

আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত


দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত


এনসিসি ব্যাংক এর ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

এনসিসি ব্যাংক এর ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : :     ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি. এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের জন্য ২১% (...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর