শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৪:৩৬ পিএম, ২০২৪-০৭-১২
গাজা শহরের উপকন্ঠে একটি ধ্বংসস্তূপের নিচে প্রায় ৬০টি মৃতদেহ পাওয়া গেছে।
হামাস পরিচালিত অঞ্চলটির কর্মকর্তারা বৃহস্পতিবার বলেছেন,সেখানে ইসরায়েলের সামরিক বাহিনীর আগ্রাসন শেষ করার ঘোষণার পর এই মৃতদেহগুলো পাওয়া যায়।
মধ্যস্থতাকারী কাতারে একটি যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার সময় পূর্বাঞ্চলীয় শুজাইয়ার জেলায় ইসরায়েলি বাহিনী এই হামলা চালায়। এতে ব্যাপক ধ্বংস বাস্তুচ্যুতি ও হতাহতের ঘটনা ঘটেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেছেন,তার প্রশাসন ' যুদ্ধবিরতি চুক্তির দিকে' অগ্রগতি অর্জন করেছে। তিনি ইসরায়েল-হামাস যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মিশরের সাথে সীমান্তে গাজার মূল ভূখ-ের নিয়ন্ত্রণ ইসরায়েলি বাহিনী ধরে রেখেছে।
যেটি যুদ্ধবিরতির পর সমস্ত গাজা অঞ্চল থেকে ইসরায়েলকে অবশ্যই প্রত্যাহার করতে হবে হামাসের এই অবস্থানের সাথে সাংঘর্ষিক। নেতানিয়াহুর এই বক্তব্যের পরই বাইডেন এই বিবৃতি দিয়েছেন।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে,কয়েক মাসের মধ্যে গাজা শহরের সবচেয়ে ভারী যুদ্ধের পর শুজাইয়াতে ধ্বংসস্তূপের মধ্যে প্রায় ৬০টি মৃতদেহ পাওয়া গেছে।
হামাস বলেছে, সেখানে ইসরায়েলের অভিযান '৩০০ টিরও বেশি আবাসিক ইউনিট এবং ১০০ টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে।"
শুজাইয়ার বাসিন্দা মহম্মদ নাইরি বলেছেন, 'তিনি এবং অন্যরা ফিরে আসছেন,তারা দেখছেন আশেপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে, বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে।' দুই সপ্তাহ পর ইসরায়েলের সেনাবাহিনী বুধবার বলেছে, তারা শুজাইয়াতে তাদের মিশন শেষ করেছে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited