বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৪:০২ পিএম, ২০২৫-১০-২২

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার (২২ অক্টোবর) ভোরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫ জন।
কিয়েভের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, রাতের রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। হামলায় একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। ভবনটি পরে ধসে পড়ে, সেখান থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। নিহতদের একজন ওই ভবনটির বাসিন্দা ছিলেন।  
ক্লিচকো জানান, দিনিপ্রো জেলা এলাকায় একটি ভবনে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়। এছাড়া ১০ জনকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পেচেরস্কি জেলায় ক্ষেপণাস্ত্রের একটি অংশ পড়ে আগুন লাগে। দারনিতস্কি জেলায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আরেকটি ভবনে। সেখানকার আরও দুটি ভবনে আগুন ধরে যায়।
তিনি আরও জানান, ভোরে অন্তত চারটি জেলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বহু ভবনের কাঁচ ভেঙে গেছে এবং বিভিন্ন স্থানে আগুন লেগেছে।
রাজধানীর বাইরে ইউক্রেনের আরও কয়েকটি অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে।
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, রাতে ড্রোন হামলায় রেল অবকাঠামো এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলের প্রশাসক ওলেহ কিপার বলেন, ইজমাইল শহরে ড্রোন হামলায় জ্বালানি ও বন্দর অবকাঠামোর ক্ষতি হয়েছে।
একই সময় ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে আকাশ প্রতিরক্ষা সতর্কতা জারি করা হয়।
এই হামলাগুলোর সময়ই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দীর্ঘ পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ জানাচ্ছেন, যাতে রাশিয়ার ভেতরে আরও গভীর এলাকায় হামলা চালিয়ে যুদ্ধবিরতির আলোচনায় কৌশলগত সুবিধা পাওয়া যায়।
ট্রাম্প বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছিলেন, গত শুক্রবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় তিনি মত পরিবর্তন করেন।
এর একদিন আগেই ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আকস্মিক ফোনালাপ হয়। ওই ফোনালাপে তারা বৈঠকে বসার ব্যাপারে সম্মত হলেও, মঙ্গলবার উভয়পক্ষের কর্মকর্তারা জানান, সে বৈঠক আপাতত হচ্ছে না।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি কোনো ফলহীন বৈঠক করতে চাই না... দেখা যাক কী হয়।
সূত্র: আলজাজিরা, রয়টার্স

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর